অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিকারের দাবী গাজী ব্রীক্স এর ম্যানেজারের
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেরার শোভনালী ব্রীজের উত্তর মুখে অবস্থিত গাজী ব্রীক্স নিয়ে নানা ষড়যন্ত্র, সম্ভ্রম হানির অপচেষ্টা ও ক্ষয়ক্ষতির চেষ্টার হাত থেকে রক্ষা পেতে ইট ভাটার ম্যানেজার মোঃ রাজীববাদশা সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার বিকালে ভাটার অফিস কক্ষে সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাজীব বাদশা জানান, তৎকালীন গাজী ব্রিক্সের মালিক বাটকেখালী গ্রামের মৃত নাছের গাজীর ছেলে আঃ মান্নান ২০১৪ সালের ১ নভেম্বর কামালনগর গ্রামের মৃত আঃ রবের ছেলে রাশেদ আহমেদ খোকার কাছে ভাটার ব্যবসায়িক পার্টনারশীপ হস্তান্তর করেন। যা সাতক্ষীরার বিজ্ঞ নোটারী পাবলিকবিস্তারিত…
ইসলামী ব্যংক ঝাউডাঙ্গা উপ-শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: `‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই প্র্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যংক পি এল সি ঝাউডাঙ্গা উপ-শাখায় গ্র্র্রাহক সেবা মাস উপলক্ষে গ্র্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টম্বর) বিকালে ব্যাংকের ঝাউডাঙ্গা অফিসে আয়োজিত ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান সাদেক আলীর সভাপতিত্বে প্র্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইসলমী ব্যাংক ঝাউডাঙ্গা শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শাখার ফরেন এক্সচেঞ্জ ইনর্চাজ সেলিম মল্লিক, ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী আলতাফ হোসেন,বিস্তারিত…
কলারোয়ায় শ্রমিক নেতা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন
কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম(সুন্দরী) এঁর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় উত্তর মুরারীকাটি গ্রামের বাড়ির পার্শ্ববর্তী আমবাগান চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, পৌর সভার সাবেক মেয়র আকতারুল ইসলাম, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, মাওলানা নূরুল ইসলাম, যুবদল নেতা এম এ হাকিম সবুজ, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, মরহুমের একমাত্র পুত্র সজল প্রমুখ। জানাজায় ইমামতি করেন সদ্য প্রয়াতের ভাই হাফেজ শামছুর রহমান আজাদী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানেবিস্তারিত…
কলারোয়া বেত্রবতী হাইস্কুলেঈদ-ই-মিলাদুন্নবী(স:) উদযাপন
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ। সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, শেখ মহিরুল ইসলাম, সমীরবিস্তারিত…
প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদানের জন্য আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। আগামী ২৭ সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এবার নিরাপত্তা, গণমাধ্যমসহ সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৫৭ জন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এদিকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বলে শনিবার দেশের একাধিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। দুই দেশেরবিস্তারিত…
সাংবাদিক রাহাত রাজার সুস্থতা কামনা করে দোয়া
নিউজ ডেস্ক :: গ্লোবাল টেলিভিশন ও দৈনিক আজকের তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজার সুস্থতা কামনা করে দোয়া করছেন দৈনিক আলোর পরশ পত্রিকার প্রকাশক শেখ নুরুল হুদা। এসময় দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, দৈনিক লাখ কন্ঠের জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজান উপিস্থিত ছিলেন। শেখ নুরুল হুদা রাহাত রাজার দ্রুত সুস্থতার কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করেন। রাহাত রাজা গত কয়েক দিন ধরে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ধিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ইরান : রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক :: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর ঢাকার তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আজ রোববার ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি এ আগ্রহ প্রকাশ করেন। এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত অন্তর্র্বতী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার কথা জানান। তিনি ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইরানের আগ্রহকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইরানকে ধন্যবাদ জানান।
ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন ১৬০ আলেম
নিউজ ডেস্ক :: সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শহরে ১৬০ আলেমের একটি বরকতময় কাফেলা ওমরাহ পালন করে দেশে ফিরেছেন। এ কাফেলার নেতৃত্ব দেন মাওলানা কামাল উদ্দীন শিহাব কাসেমী। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ১৬০ জন আলেমের এ কাফেলা। আলেমদের এ সফরটি এক আত্মিক পুনর্জাগরণ ছিলো বলে মনে করেন তারা। ১৬০ আলেমের এ কাফেলার নেতৃত্ব দেন শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. ও শায়েখ আসলাম মক্কির খলিফা, দায়ি, আধ্যাত্বিক রাহবার, মাওলানা কামাল উদ্দীন শিহাব কাসেমী। তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কাবিস্তারিত…
ভারতে ইলিশ পাঠানোর কারণ জানালেন মৎস্য উপদেষ্টা
নি্উজ ডেস্ক :: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ভারতের বিশেষ অনুরোধে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। মৎস্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে ভারত থেকে বিশেষ অনুরোধ করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ের সবার সঙ্গে আলোচনা করে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরবিস্তারিত…
ভেঙ্গে দেয়া হলো বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটি
নিউজ ডেস্ক :: ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বারিধারা ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভায় দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দের অনুমতি সাপেক্ষে বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটি সহ জেলা, উপজেলা, মহানগর এবং অন্যান্য কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন। সভার সভাপতি বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান মাহী বি চৌধুরীর উত্থাপিত প্রস্তাব সর্বাত্মকভাবে সমর্থন করেন। পরে প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা সভায় পাস। সভায় মাহী বি চৌধুরী বলেন, বিকল্পধারা হবে সিঙ্গেল ইউনিট পার্টি। দলের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন থাকবে না। তিনি তাঁরবিস্তারিত…


