আশাশুনির মরিচ্চাপ নদীর বাঁকড়া ‘কালভার্ট’ ভেঙে পড়ায় চরম জনদুর্ভোগে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা

আব্দুর রাজ্জাক, আশাশুনি : আশাশুনির মরিচ্চাপ নদীর উপর নির্মিত বাঁকড়া ‘কালভার্ট’ ভেঙে পড়ায় চরম জনদুর্ভোগ স্বীকার হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা। ইতোমধ্যে জোয়ার ভাটায় কালভার্টের একদিকের সংযোগ সড়কে ভাঙন দেখা দেওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পথচারীরা। মঙ্গলবার বিকেলে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের পক্ষে সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এসময় তিনি কালভার্টটি ভেঙে পড়ায় নদীর দুপারের সাধারণ মানুষের কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে শুনে কর্তৃপক্ষকে জানাবেন বলে তাদের আশ্বস্ত করেন। কালভার্টটির পশ্চিম পাশে শোভনালী ইউনিয়ন ও পূর্ব দিকে বুধহাটা ইউনিয়ন।বিস্তারিত…

বাংলাদেশ-ভারত বৈঠক, জোর দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে

    নিউজ  ডেস্ক :; পবাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  এক্সে দেওয়া পোস্টে বৈঠকের একটি ছবি শেয়ার করে এস জয়শঙ্কর বলেন, ‘নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে।’ শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিল ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত পোষণ করেন তারা।বিস্তারিত…

কেশবপুরে দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক ২দিনের প্রশিক্ষণ সম্পন্ন

কেশবপুর প্রতিনিধি ::”জাতপাত পেশাভিত্তিক বৈশম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক ২দিনের প্রশিক্ষণ সোমবার দলিতের বাস্তবায়নে সমাপ্ত হয়েছে। কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার অলোকেশ কুমার সরকার। ঃবিশেষ অতিথির বক্তৃতা করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। দলিতির বাস্তবায়নে ইসলামী রিলিফ, সুইডেন এর সহযোগিতায় জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দুই দিনের উক্ত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন, রাইটস অফ দলিলের ফোকাল পার্সন উত্তম কুমার দাস, প্রকল্প কর্মকর্তাবিস্তারিত…

৫১ বছরের ইতিহাসে এটা নজিরবিহীন, তালিকায় শীর্ষে ডিআইজি হারুন

নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এখন পর্যন্ত পুলিশের ১৮৭ জন লাপাত্তা। এ তালিকায় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য রয়েছেন। গত ৫ আগস্টের পর যারা আর কর্মস্থলে ফেরেননি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা চাকরিতে ফিরতে পারবেন না। বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ এদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচারকাজ আইন অনুযায়ী চলবে। সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এমন তথ্য জানিয়েছে। এদিকে সূত্র জানিয়েছে, পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারাও পলাতক। তবে পলাতক হাসিনা সরকারের অন্যতম দোসর হিসাবে চিহ্নিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। যেসববিস্তারিত…

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ নানা দাবিতে কলারোয়ায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ

কামরুল হাসান :: সারাদেশের সাথে একযোগে কলারোয়ায় উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ নানা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা মোড়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সময় অনুষ্ঠিত আলোচনায় শিক্ষা কর্মকর্তা ও  শিক্ষকমন্ডলী শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দুরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণ পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনেরবিস্তারিত…

কলারোয়া সরকারি কলেজ অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের মতবিনিময় 

কামরুল হাসান :: কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম আনোয়ারুজ্জামানের সাথে তাঁর অফিসকক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক মো.হাবিবুর রহমান(বাংলা), সহযোগী অধ্যাপক মো. ফারুক হোসেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মারুফ কবির, কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবির হোসেন, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়কবিস্তারিত…

ভার‌ত যাওয়ার প‌থে সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলা‌দে‌শি আটক

  টিউজ ডেস্ক ::  বসাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরা‌তে কা‌লিয়ানী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।  সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক। তিনি বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সীমা‌ন্তের কালিয়ানী মন্ডলপাড়া থে‌কে ভার‌তে যাওয়ার প্রাক্কা‌লে তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক করা হ‌য়ে‌ছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জা‌নি‌য়ে‌ছে, ভারতে চাকরির উদ্দেশ্যে তারা ভারতীয় পাচারকারী শুধা বাসকের (৪৫) মাধ্যমে ভারতে প্র‌বে‌শের চেষ্টা কর‌ছিলেন।বিস্তারিত…

আশাশুনিতে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। অপেক্ষাকৃত টেঁকসই খাদ্য ব্যবস্থাপনা থেকে সকলের জন্য বিশেষ করে দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার সকালে আশাশুনি সদর ইউনিয়নের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নারী উদ্যোক্তা, স্বাস্থ্য কর্মী, ইমাম সহ সমাজের সর্বস্তরে প্রতিনিধিত্বকারী ব্যক্তির অংশগ্রহণে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুলবিস্তারিত…

সরকার ব্যবস্থায় জবাবদিহিতার আহবান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থীদের 

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: বাংলাদেশের যে কোন সরকার ব্যবস্থায় অবশ্যই জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। জবাবদিহিতা না থাকলে সরকারের উপর সাধারন মানুষ আস্থা হারিয়ে ফেলে। সাগর রুনির হত্যার বিচার ৪৮ ঘন্টা থেকে এখন ৪৮ বছরের অপেক্ষায়। সেনানিবাসের মতো নিরাপত্তা বেষ্টনি এলাকায় তনু ধর্ষণ। যার রহস্য আজও কাউকে জানতে দেওয়া হয়নি। সর্বজনীন পরিবহণে নিত্যদিনের যৌন হয়রানি থেকে মাদ্রাসায় বলাৎকারের মতন জঘন্য দুর্ঘটনা অহরহ ঘটেছে আমাদের সোনার বাংলায়। গত রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোঁয়ার যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট এবং এলামনাই অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনেবিস্তারিত…

লন্ডনের পর এবার নিউ ইয়র্কে হামলার শিকার বিএনপি নেতা জুম খোকন

  ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক::মাত্রাতিরিক্ত কমিটি বাণিজ্যের ফলে লন্ডনের পর এবার নিউ ইয়র্কে গণ ধোলাইয়ের শিকার হলেন বিএনপির কেন্দ্রিয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ওরফে জুম খোকন। সোমবার ২৩ সেপ্টেম্বর (নিউ ইয়র্ক সময়) রাত সাড়ে ৮/৯টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে স্বাগত জানাতে যায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতকর্মীরা। আগের দিন রোববার সন্ধ্যায় তিনি লন্ডন থেকে ছুটে আসেন নিউ ইয়র্কে। এসেই তিনি তার পছন্দের লোকজনকে লেলিয়ে দিয়ে বিএনপির একটি প্রস্ততি সভায় হামলার চেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি সভা ভুন্ডুল করেন।বিস্তারিত…