বাংলাদেশ-ভারত বৈঠক, জোর দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে

 

  নিউজ  ডেস্ক :; পবাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

এক্সে দেওয়া পোস্টে বৈঠকের একটি ছবি শেয়ার করে এস জয়শঙ্কর বলেন, ‘নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে।’

শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিল ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত পোষণ করেন তারা।

গত ১৭ সেপ্টেম্বর জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশে যা হচ্ছে বা যা হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অন্যের ওপর নির্ভরশীল। আমাদের ভালো বাণিজ্য আছে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমি দুই দেশের সম্পর্ক এভাবেই রাখতে চাই।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নিউইয়র্কে পৌঁছেছে।

 






সম্পর্কিত সংবাদ

  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
  • সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪