রোহিঙ্গারা আসতে চাইলে আমরা তাদের গ্রহণ করবো: ড. ইউনূস

নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সে ব্যাপারে তার সরকারের সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তারা যদি আসতে চায়, আমরা তাদের আসতে দেবো। আমরা তাদের গ্রহণ করবো।’ গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদ এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এ ব্যাপারে উপদেষ্টাবিস্তারিত…

রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক :: রাষ্ট্র সংস্কারে পাঁচটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়িদ চৌধুরীকে প্রধান করে জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাইমকে প্রধান করে বিচার বিভাগ সংস্কার কমিশন, সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে পুলিশ সংস্কার কমিশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড.বিস্তারিত…

কঙ্গোতে নৌকা ডুবে ৭৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: কঙ্গো প্রজাতন্ত্রে নৌকা ডুবে ৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির লেক কিভু এলাকায় এ ঘটনায় ঘটে। স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ কিভু রাজ্যের গভর্নর জেন জ্যাকিউস ‍পুরিসি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বৃহস্পতিবার (৩ অক্টোবর) নৌকাটি ডুবে যাওয়ার আগে এতে ২৭৮ জন যাত্রী ছিল। তিনি আরও বলেন, প্রকৃত অর্থে কতজনের মৃত্যু হয়েছে তা জানতে অন্তত তিনদিন সময় লাগবে। কারণ সবার মরদেহ এখনও পাওয়া যায়নি। পার্শ্ববর্তী উত্তর কিভু রাজ্যের গভর্নর জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রী বোঝাই নৌকাটি দক্ষিণ কিভু রাজ্যের মিনোভা শহর থেকে আসছিল এবংবিস্তারিত…

কাদাকাটিতে পানিবন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড কাদাকাটি গ্রামে দীর্ঘ দেড় মাস পানিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি সংস্থা আরিজ ফাউন্ডেশন এর উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, ডিবিসি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেন, আরিজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মেঘদাত হোসেন রানা, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আশাশুনি উপজেলা সভাপতি রফিক আহমেদ, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমূখ উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ১০০ পরিবারের মাঝেবিস্তারিত…

কলারোয়ায় জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কামরুল হাসান :: কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন এবং সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগন ওই সভায় উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আগামী ৮ অক্টোবর এই প্রতিযোগিতা কলারোয়াবিস্তারিত…

পাইকগাছার সোলাদানায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :: পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপি ধারাবাহিক মতবিনিময়ের অংশ বিশেষ সোলাদানা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোলাদনা চৌরাস্তা দুর্গামন্দিরন মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তনুময় ঢালী। প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক,। বিশেষ অতিথি সহ-সভাপতি আসলাম পারভেজ, জিএম মিজানুর রহমান, সুজিত কুমার অধিকারী। এসময় বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ আহম্মেদ মানিক, দীপংকর সরদার, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী,কিশোর কুমার মন্ডল,ঠাকুর দাস সরদার,পিযুষ কুমার মন্ডল, আনারুল কাদির,ইসরাফিল, সাইফুল ইসলাম তারিক,আবুবকর সিদ্দীকি, আমিনুর রহমান ও সানি প্রমুখ।

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এমএ মামুন: সতিক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদেদর ৯ম গ্রেড প্রদান সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলভার জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, তালার রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর রহমান,বিস্তারিত…

বুধহাটায় সিরাতুন্নাবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন :: বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ অক্টোবর) রাতে বিশিষ্ট আইনজীবী এ্যাডঃশহিদুল ইসলামের সভাপতিত্বে ও বুধহাটা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর মোঃ শাহিনুজ্জামান প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন ১৪নং ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগ সেক্রেটারি হেলাল উদ্দিন। অত্র মসজিদের সেক্রেটারি আঃ রব, ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ

বিকাশ অ্যাপে নতুন সব ফিচারে আরও সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা

নিউজ ডেস্ক :: প্রায় সব বয়সী মানুষের প্রায় প্রতিটি মুহূর্তই এখন অ্যাপ নির্ভর। আর অ্যাপ নির্ভর গ্রাহকদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা সমৃদ্ধ ও মসৃণ করতে নিত্য নতুন আপডেট/ফিচার যুক্ত করে অ্যাপগুলো। প্রায় সব বয়সী মানুষের প্রতিটি মুহূর্তই এখন অ্যাপনির্ভর। আর অ্যাপনির্ভর গ্রাহকদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা সমৃদ্ধ ও মসৃণ করতে নিত্যনতুন আপডেট/ফিচার যুক্ত করে অ্যাপগুলো। গ্রাহক হয়তো ভাবতেই পারেনি এমন সব সেবা কিংবা ফিচার অ্যাপে যুক্ত করে তাদের জীবন সহজতর করে তোলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল ম্যাপ, উবারের মতো পৃথিবী জুড়ে ব্যবহৃত অ্যাপে নিয়মিত নতুন নতুন সুবিধা যুক্ত হয়। বাংলাদেশওবিস্তারিত…

তারেক রহমানসহ সব সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্ক :: দৈনিক দিনকালের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক তারেক রহমানসহ সব সাংবাদিকের হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সাগর-রুনি দম্পতির হত্যা মামলার দ্রুত বিচার, স্বৈরাচারের আমলে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, যোগ্য সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ করে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। ফোরামের আহ্বায়ক সাংবাদিক ও ছড়াকার আবু সালেহের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ ও ফোরামের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রধান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক ও লেখক রোকনুজ্জামান রোকনবিস্তারিত…