সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এমএ মামুন: সতিক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদেদর ৯ম গ্রেড প্রদান সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলভার জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, তালার রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর রহমান, সদর উপজেলার পাচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পংকজ কুমার বর্মন, দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ আল তারিক, উত্তর আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম গোলাম রহমান, কালিগঞ্জ ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সানজিদা শাহানাজ, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, মাহফুজা বুলবুল, শামীমা খাতুন, তফুরা খাতুন, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, মাহবুব মিলন, গোলাম ফারুক, মাগফি আজম, তালিম হোসেন, ইয়াদ আলী, খায়রুল আলম, কামরুজ্জামান, ফিরোজ আলম, ওলিউর রহমান, আমীর হোসেন মিঠু সহ বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষক বৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন