সাতক্ষীরার শাল্যে বেতনা নদীর উপর কাঠের সেতুর শুভ উদ্বোধন
শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়াড শাল্যে গ্রামে বেতনা নদীর উপর কাঠের সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে সদর বিএনপির সভাপতি এ্যাড. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহম্মাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা শাখার অন্যতম সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ ‘র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা ইয়ারুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বরবিস্তারিত…
আশাশুনি জামায়াত নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:: আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপে গমন করেন। আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়া, কোদন্ডা, সব্দালপুর, দুর্গাপুর এবং বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ও বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আফসার মুর্তাজা ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলামের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ। তারা এসময় মন্ডপে মতবিনিময় সভা করেন। মতবিনিময়কালে এবিএম আলমগীর পিন্টু, বিলাল হোসাইন, আব্দুল ওয়াদুদ, রুহুলবিস্তারিত…
আশাশুনির দরগাহপুরে মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:: আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে ভোর রাতে কমলা বেগম (৫৫) নামে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর বাড়ির কাছে বিচালীর গাদার (খড়ের পালা) পাশে ফেলে রাখা হয়েছে। শুক্রবার শেষ রাতে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। নিহত কমলা বেগম দক্ষিণ দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী। পুলিশ, পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে মোবারক গাজী পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ফজরের আজান হয়ে গেলে মোবারক তার স্ত্রীকে ডেকে দিয়ে মৎস্য ঘেরেবিস্তারিত…
দেবহাটায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
দেবহাটা প্রতিনিধি :- দেবহাটার পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ৮দলীয় নকআউট আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৭.৩০ ঘটিকায় পারুলিয়া গরু হাট ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন , জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানাবিস্তারিত…
তিন জেলায় ঝরলো ৩ প্রাণ বজ্রপাতে
নিউজ ডেস্ক ::বজ্রপাতে নাটোর, নওগাঁ ও নেত্রকোণায় তিন জন মারা গেছেন। শুক্রবার (১১ অক্টোবর) সকালে নাটোর ও নওগাঁর হালতি বিলের পৃথক এলাকায় ২ জন এবং নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা সদরের গছিখাই গ্রামে এক জেলের মৃত্যু হয়েছে। তিন পৃথক ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, এদিন সকালে হালতি বিলে নৌকা নিয়ে শামুক সংগ্রহে যান নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. মোমিন হোসেন। সেখানেই বজ্রপাতে প্রাণ হারান তিনি। এ সময় নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পূজামণ্ডপে গান গাওয়া নিয়ে ছাত্রশিবিরের অবস্থান
নিউজ ডেস্ক :: চট্টগ্রামে পূজামণ্ডপে গান গাওয়া নিয়ে ছাত্রশিবিরের অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে ছাত্রশিবিরের অবস্থান তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, ‘এক: এই ঘটনার সঙ্গে অনেকে ছাত্রশিবিরকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন। আমি দায় নিয়ে বলছি, এর সঙ্গে ছাত্রশিবিরের কোনও সম্পৃক্ততা নেই। দুই: শিবির কারও ধর্মীয় অনূভুতিতে আঘাত করে এমন কাজকে কখনোই সমর্থন করে না। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তিন: ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমেবিস্তারিত…
রাতেই ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
নিউজ ডেস্ক :: দেশের ১২ জেলায় রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বরবিস্তারিত…
বেনাপোলে মৎস্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে একটি মৎস্য ঘের থেকে ওহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার সময় বেনাপোল এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে। নিহতের মামাত ভাই বাবর আলী জানান, তাদের ভাই ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার ১০ অক্টোবর সকালে ঘেরে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় চারিদিকে খোঁজা খুজি করা হয়। পরেবিস্তারিত…
পূজা মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনের অভিযোগে আটক ২
নিউজ ডেস্ক :: চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান। তিনি বলেন, ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, পূজা কমিটির পক্ষ থেকে মামলা করা হবে। আটকদের বিষয়ে উপ-কমিশনার লিয়াকত আলী বলেন, সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর জে এম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজাবিস্তারিত…
চট্টগ্রাম নগরে দুর্গাপূজার মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন
৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলেন ডিসি
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম নগরে দুর্গাপূজার একটি মণ্ডপে অনুষ্ঠানের মঞ্চে বৃহস্পতিবার ইসলামি সংগীত পরিবেশন করেছেন একটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই ওই পূজামণ্ডপে গিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। ঘটনাটি ঘটেছে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন। তার মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’।বিস্তারিত…


