সাতক্ষীরার শাল্যে বেতনা নদীর উপর কাঠের সেতুর শুভ উদ্বোধন

শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়াড শাল্যে গ্রামে বেতনা নদীর উপর কাঠের সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে সদর বিএনপির সভাপতি এ্যাড. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহম্মাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা শাখার অন্যতম সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ ‘র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা ইয়ারুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুল হাকিম,৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী,প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হুদা,শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ অহিদুজ্জামান অহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো.আরশাদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি