নিয়োগ প্রজ্ঞাপনসহ চারটি বিসিএস পরীক্ষার প্রক্রিয়া বাতিলের দাবি বিএনপির
নিউজ ডেস্ক :: ফ্যাসিবাদী আওয়ামী দলীয় পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশকৃত ৪৩তম বিসিএস-এর নিয়োগ প্রজ্ঞাপন বাতিল এবং ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সকল প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে দায়িত্ব পালনকারী এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সম্প্রতি পদত্যাগকারী দলকানা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সম্পূর্ণ দলীয় বিবেচনায় বিসিএস ৪৩তম ব্যাচের সুপারিশকৃত ২০৬৪ জন প্রার্থীকে বর্তমান অন্তর্বর্তী সরকার বিসিএসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানেবিস্তারিত…
বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তুরস্কের নাইজেলা ওয়ার্ল্ড গ্রুপ
নিউজ ডেস্ক :: বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে তুরস্কের নিরাপদ ও প্রাকৃতিক খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রীর বিশ্বখ্যাত কোম্পানি নাইজেলা ওয়ার্ল্ড। এজন্য বাংলাদেশি কোস্পানি হ্যাপিহাট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে গ্রুপটি। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডি-৮সিসিআই) মহাসচিব আশরাফুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নাইজেলা ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যানের ফাতিহ। আরও উপস্থিত ছিলেন মিসেস লরা অ্যাকার, আব্দুল্লাহ আতাকান কারাতাস এবং হ্যাপিহাট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহমেদ রেহানুল বারী চৌধুরী। সংবাদবিস্তারিত…
নজর কেড়েছে ‘হানি-বানি’র রসায়ন
নিউজ ডেস্ক :: রুশো ব্রাদার্স জো ও অ্যান্থনির অন্যতম জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজ এবার আসতে চলেছে বলিউডে। বেশ কিছু দিন আগেই ঘোষণা করা হয়েছিল পরিচালক রাজ অ্যান্ড ডি-এর ‘সিটাডেল: হানি বানি’ আসতে চলেছে। এবার সিরিজটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর ট্রেলার প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে ‘হানি-বানি’র রসায়ন। যেখানে ‘হানি’র চরিত্রে রয়েছেন সামান্থা রুথ প্রভু আর ‘বানি’ হলেন বরুণ ধাওয়ান। সূত্র : মানবজমিন নিউজ
পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তা বরখাস্ত, কমপ্লিট শাটডাউন ও লংমার্চের হুঁশিয়ারি
নিউজ ডেস্ক :: পল্লী বিদ্যুৎ সমিতির ২০ জন জিএম, ডিজিএম ও এজিএমকে চাকরি থেকে অবসানের প্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সেই সঙ্গে দুই দফা দাবি আদায় না হলে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ঢাকা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষ্যমবিরোধী আন্দোলনের সমন্বয়করা এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে মিথ্যা মামলা দায়ের ও চাকরি থেকে অবসানের প্রতিবাদে ইতোমধ্যে দেশের ১২টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগে বুধবার (১৬ অক্টোবর) ২০বিস্তারিত…
১৯৭১ এর আগে আসামে অনুপ্রবেশকারীদের বৈধতা দিল ভারতের সুপ্রিম কোর্ট
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: নাগিরকত্ব আইনে ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা বহাল রেখেছে ভারতের সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে ১৯৬৬ সাল থেকে ১৯৭১ সালের মধ্যে আসামে প্রবেশ করা বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের বৈধতা দিয়েছে দেশটির উচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের চার বিচারক এ ধারার বৈধতার পক্ষে রায় দিয়েছেন। শুধুমাত্র বিচারপতি জেবি পাদ্রিওয়ালা ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬-এ ধারা অসাংবিধানকি বলে আপত্তি তুলেছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার মতে ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এই রায়ের ফলে, এই আইনের মাধ্যমে যারা নাগরিকত্ব পাবেন তাদেরবিস্তারিত…
সাংবাদিক পুত্র ফাহিম ইঞ্জিনিয়ার হতে চায়
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে সাংবাদিক পুত্র জিএম ফাহিম রহমান রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা-২০২৪ এ অংশ নিয়ে গোল্ডেন A+ পেয়েছে। তার প্রাপ্ত মার্ক ১২১০। এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তি, জেএসসি পরীক্ষায় পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায়। সে ইঞ্জিনিয়ার হতে চায়। জিএম ফাহিম রহমান দৈনিক সমাজের কথা পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর ছেলে। তার মাতা দিলরুবা পারভীন বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার পিতা-মাতা সকলের কাছে দোয়া চেয়েছেন। জিএম ফাহিম রহমান বলেন, আমি সর্বপ্রথম আমার পিত-মাতার প্রতি কৃতজ্ঞ।বিস্তারিত…
ব্যাংকিং সেবা উন্নত করতে ইউসিবি ও ডি মানির অংশীদারত্ব চুক্তি
নিউজ ডেস্ক :: গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা উন্নত করার লক্ষ্যে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থানীয় পেমেন্ট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ডি মানির সঙ্গে একটি আনুষ্ঠানিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারত্ব চুক্তিতে অন্তর্ভুক্ত বিভিন্ন সেবার মধ্যে রয়েছে, ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, ইউসিবি থেকে ডি মানিতে টাকা যোগ করার সুযোগ এবং ডি মানি থেকে ইউসিবিতে সহজে অর্থ স্থানান্তর। সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তফিজুর রহমান; ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিংবিস্তারিত…
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৩৪০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ
নিউজ ডেস্ক :: তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ৩৪০ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে (১৭ অক্টোবর’২৪) রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন।খবর প্রেস বিজ্ঞপ্তির।বিস্তারিত…
আদালতে মামলা দায়ের, আসামীদের বিরুদ্ধে সমনজারী
ভোমরা কাস্টমস’র বিরুদ্ধে পাসপোর্ট যাত্রীকে আটক রেখে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস সুপার মোঃ বাবলুসহ চার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ভারত থেকে ফিরে আসা দুই পাসপোর্ট যাত্রীকে তিন ঘন্টা আটকে রেখে পাঁচ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পৌর শহরের বদ্দিপুর এলাকার মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ আব্দুস সবুর এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে তার নিটক আত্মীয় মোছাঃ ছাকিলা খাতুনকে নিয়ে বৈধ পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে আসেন। ইমিগ্রেশন শেষে ভোমরা স্থলবন্দরের কাস্টমস কার্যালয়ে গেলে সেখানেবিস্তারিত…
ভারতে পালিয়ে যাওয়ার সময় না’গঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা বেনাপোলে আটক
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়নগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁকে আটক করা হয়। আটক রুস্তম খন্দকার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে। আটক রুস্তম খন্দকার নারায়নগঞ্জের ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ আগস্ট থানায় মামলা হয়। মামলা নম্বর-৩৪৩, তারিখ ২৯-০৮-২০২৪। মামলার ধারা যথাক্রমে ১৪৭/১৪৮/১৪৯/ ৩২৩/৩২৪/৩২৬/৩০২/১১৪/৩৪। ইমিগ্রেশন পুলিশবিস্তারিত…


