পুরাতন সাতক্ষীরা মোড়ে গণআন্দোলন জোটের পথসভা
নিউজ ডেস্ক :: ‘‘জলবদ্ধতা মুক্ত সাতক্ষীরা চাই, সমৃদ্ধশালী জীবন চাই, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান চাই, অতি সত্ত্বর রেশনিং প্রথা চালু চাই, শিক্ষা ও স্বাস্থ্যকে জনকল্যাণমূখী চাই, সব ধর্ম মানুষের মধ্যে ঐক্য চাই, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা চাই, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও দখল মুক্ত সমাজ চাই’’- এই স্লোগানকে ধারণ করে গণআন্দোলন জোট, সাতক্ষীরা এর আয়োজনে সরকারি কলেজ পুরাতন সাতক্ষীরা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৫ টায় গণআন্দোলন জোট সাতক্ষীরার সমন্বয়ক অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন গণআন্দোলন জোটের সদস্য উন্নয়নকর্মী ওবিস্তারিত…
আশাশুনিতে ২য় দিনে ৭৭৯ জনকে এইচপিভি ভ্যাকসিন প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ এর দ্বিতীয় দিনে ৭৭৯ ছাত্রীকে টিকা প্রদান করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে টিকা দেওয়া হয়। উপজেলার সকল ইউনিয়নে ২৪ অক্টোবর থেকে ১৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই ক্যাম্পে দু’ পর্যায়ে এই টিকা দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে ২১ টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। টার্গেট ছিল ৫৮৬ জন, অর্জিত হয় ৫৩৪ জনকে। রবিবার (২৭ অক্টোবর) আশাশুনি সদর ইউনিয়ন, শ্রীউলা, কাদাকাটি, বড়দল ও খাজরা ইউনিয়নের ১৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। এসব কেন্দ্রেবিস্তারিত…
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন যাত্রী ছাউনি ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন
নিউজ ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছে একটি যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মৈত্রী দ্বার’ নামে নতুন এই যাত্রী ছাউনির উদ্বোধন করেন। আজ শনিবার এই ছাউনির উদ্বোধন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারত সরকারের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রাপোলে এই যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়। এটি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সবচেয়ে বড় বন্দর। পেট্রাপোল (ভারত)—বেনাপোল (বাংলাদেশ) স্থলবন্দর ভারত-বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্দর। যা দুইবিস্তারিত…
গণপূর্তের সাবেক প্রতিমন্ত্রী শরীফকে দুদকে তলব
নিউজ ডেস্ক :: দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে দুদক উপ-পরিচালক ও অনুসন্ধান টিম প্রধান মোহাম্মদ নুরুল হুদা তাকে তলব করে চিঠি দিয়েছেন বলে রোববার (২৭ অক্টোবর) জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। তলবি চিঠি ময়মনসিংহের তারাকান্দায় তার নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। গত ২৫ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমেবিস্তারিত…
কলকাতায় সড়ক দুর্ঘটনায় আশাশুনির সাবেক ভাইস চেয়ারম্যান অসীম নিহত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যানী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তিনি আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তীর ছোট ছেলে। নিহত অসীম চক্রবর্তীর শ্যালক অনল ব্যানার্জী জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতবিস্তারিত…
আশাশুনিতে বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আগামী ৩ নভেম্বর আশাশুনিতে বিএনপির সমাবেশ সফল করতে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদাযেতুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সিনিঃ যুগ্ম আহবায়ক নুরুল হক, আঃ রশিদ, রবিউল আউয়াল ছোট, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আঃ আলিম, সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সিনি: যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, রুহুল আমিন, সবিস্তারিত…
পাইকগাছায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গাছের চারা বিতরণ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতারণ কর্মসূচীর আয়োজন করা হয়। রোরবার সকালে পুরাতন পরিবহন কাউন্টার চত্বরে উপজেলা যুবদলের আহŸায়ক জিএম তহিদুজ্জামান মুকুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কাজী সাজ্জাদবিস্তারিত…
সংগীতের মূর্ছনা ও আশার বার্তা নিয়ে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যাণে ‘উৎস সন্ধ্যা ২০২৪’ আয়োজিত
নিউজ ডেস্ক :: শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হল ‘উৎস সন্ধ্যা ২০২৪।’ বিশেষ এ সংগীত সন্ধ্যায় জনপ্রিয় শিল্পী ঋতুরাজ বৈদ্য, সানজিদা মাহমুদ নন্দিতা ও মাশা ইসলামের গানের পরিবেশনায় শ্রোতারা হারিয়ে যান সুরের এক অনন্য ভুবনে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য তহবিল সংগ্রহ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অসহায় ও অবহেলিত শিশু-কিশোরদের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্য নিয়ে এ সংগীত সন্ধ্যার আয়োজন করে তৃণমূল পর্যায়ের কমিউনিটি-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান উৎস বাংলাদেশ। তহবিল সংগ্রহে বার্ষিক এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন পৃষ্ঠপোষক, বিভিন্ন পর্যায়েরবিস্তারিত…
সম্প্রীতিরবন্ধন ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন : সাবেক এম পি হাবিব
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রোববার (২৭ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নিজস্ব বাসভবনে এ প্রতিষ্ঠী বার্ষিকী পালন করা হয়।প্রধানঅতিথির বক্তব্যে তিনি বলেন, সবখানে স¤প্রীতির বন্ধন ও ভালোবাসা দিয়েমা নুষের মন জয় করুন। বিএনপি গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী বলেই,সপ্রীতির আলো ছড়িয়ে মানুষের পাশে থাকতে চায়। কোনো পেশীশক্তি নয়, উদারতার মধ্য দিয়ে মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠুন।‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অসাপ্রদায়িক চেতনা ও সমৃদ্ধিশীল দেশ গড়তে বিএনপি অঙ্গীকারা বদ্ধ।’উপজেলা যুবদল আয়োজিত আলোচনা সভা ওবিস্তারিত…
শহীদ পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকুরি দিতে হবে: জামায়াতের আমীর
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীল আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকে ফলপ্রসূ করতে জামায়াত শহীদদের স্বপ্নের সাথে একাত্ম হয়ে কাজ করবে। তিনি উল্লেখ করেছেন, আগস্ট বিপ্লবের শহীদরা জাতীয় বীর, এবং তাদের আত্মত্যাগের গুরুত্ব অস্বীকার করা যাবে না। এজন্য রাষ্ট্রকে শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল শহীদের অবদান জাতীয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রত্যেক শহীদ পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এবং তাদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তাহলেবিস্তারিত…


