সালমান-শাহরুখ মুহূর্তেই জামিন করিয়ে দেবেন, তবু কেন আতঙ্কে রাখি?
নিউজ ডেস্ক :: বলিউডের খ্যাতনামাদের সঙ্গে পরিচয় থাকলেও তাদের কারও কাছ থেকে সাহায্য নিতে রাজি নন বলে জানিয়েছেন বলি আইটেম গার্ল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২২ সালে আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেছিলেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। সব রীতি মেনে সেই বিয়ে হয়েছিল। বেশ কয়েকবার বোরকা পরেও ক্যামেরার সামনে আসতে দেখা যায় এ আইটেম গার্লকে।
নিজের নামও বদলে রেখেছিলেন ফাতিমা। কিন্তু মাস কয়েক পরেই সেই সম্পর্কে চিড় ধরে যায়। ২০২৩ সালে আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও প্রতারণার অভিযোগ আনেন রাখি। এমনকি রাখির নগ্ন ছবি নাকি বাজারে বিক্রি করছেন আদিল, সেই দাবিও তোলেন এ মডেল। এর পর পাল্টা রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আদিল। এ নিয়ে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাখি। ভয়ে আছেন গ্রেফতার-আতঙ্কে।
কিন্তু বলিউডের খ্যাতনামাদের সঙ্গে পরিচয় থাকলেও তাদের কাছ থেকে কোনো সাহায্য নিতে রাজি নন এ আইটেম গার্ল। তাহলে কেন গ্রেফতারের ভয় পাচ্ছেন তিনি? ২০২৩ সালে আদিল খান দুরানির সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও সেই সম্পর্কের সমাপ্তি হয়েছিল তিক্ততায়। টাকা-পয়সা আর সম্পত্তি নিয়েও অশান্তি রয়েছে।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়— রাখির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেন আদিল। এ নিয়েই চিন্তায় রয়েছেন রাখি সওয়ান্ত। বর্তমানে তিনি রয়েছেন দুবাইতে। সেখান থেকেই রাখির একটি ভিডিও নেটপাড়ায় ছড়িয়েছে। ভিডিওতে রাখি জানিয়েছেন, কেন তিনি বলিউডের খ্যাতনামাদের থেকে সাহায্য নিতে চাইছেন না। রাখি বলেন, আমি কারও থেকে সাহায্য চাইছি না। এটা আমার লড়াই।
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


