ইউক্রেন আফ্রিকায় সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে, অভিযোগ রাশিয়ার
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক : : ইউক্রেন আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেনের এই অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে রাশিয়া লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছে। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিএনসিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জর্জি মিখনো এ ঘোষণা দেন।
এদিন রাশিয়া-আফ্রিকা পার্টনারশিপ ফোরামের প্রথম মন্ত্রিসভার সম্মেলনে বক্তব্য রাখার সময় মিখনো বলেন, ‘অপরাধী কিয়েভ সরকার যেভাবে প্রকাশ্যে আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে, তা গ্রহণযোগ্য নয়’। মিখনো আরও জানান, রাশিয়া আফ্রিকা মহাদেশসহ অন্যান্য অঞ্চলেও এই ধরণের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


