কাদাকাটিতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় কাদাকাটি বাজার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ইউপি সদস্য আঃ হান্নান সরদার। মাষ্টার একরামুল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব মোঃ রমিজ উদ্দীন রুমি। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আহবায়ক লিয়াকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সদস্য সচিব আঃ কাদের, খাজরা আহবায়ক আঃ ছাত্তার, সদস্য সচিব মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, সাবেক সভাপতিবিস্তারিত…
খাজরার খালিয়ায় রাস্তার বেহাল দশায় বিপত্তিতে শতাধিক পরিবার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি রাস্তার দুর্দশায় বিপত্তিতে রয়েছে। গ্রামের সানাপাড়ায় প্রবেশের একামাত্র রাস্তাটি ইটের সোলিংকৃত। রাস্তাটি দীর্ঘদিন বর্ষার পানির তলিয়ে ছিল। ফলে রাস্তাটি চরম বেহাল হয়ে পড়েছে। রাস্তার ইট এবড়োথেবড়ো ও কিছু জায়গায় পুকুরের সাথে রাস্তা বিলিন হওয়ার উপক্রম হয়ে গেছে। যানবাহন চলাচল যেমন চরম ঝুঁকিপূর্ণ তেমনি পায়ে হেটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার চেউটিয়া খাজরা রোডের শুরুতেই হাফিজ ও জলিল সানার বাড়ির সামনে প্রায় ২০ হাত দৈর্ঘ্যের রাস্তা একেবারেই চলাচলবিস্তারিত…
ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ১৫ বাংলাদেশি নারী ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলশি। শুক্রবার (২০ ডিসেম্বের) রাত সাড়ে ৯ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, বিভিন্ন সময় পাচারের শিকার হয়ে এরা ভারতের মুম্বাই যায়। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। আদালতবিস্তারিত…
ব্রহ্মরাজপুর ৩নং ওয়ার্ড যুব জামায়াতের উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুুর ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড যুব জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি দোয়া এবং এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর মাছখোলা ৩নং ওয়ার্ড যুব জামায়াতের আয়োজনে এই দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ও ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ সহিদুর রশীদ মুকুল ও সেক্রেটারি মোঃ আমিনুরবিস্তারিত…
সুন্দরবনে বনদস্যুদের তৎপরতায় অপহরণ, আতঙ্কিত বনভিত্তিক জনগন
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন দীর্ঘদিন পর আবারও অশান্ত হয়ে উঠছে। হঠাৎ সুন্দরবনে বনদস্যুদের তৎপরতায় অপহরণ, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। এতে করে সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়া জেলে ও বাওয়ালিরা আতঙ্কিত হয়ে পড়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ১৪ জেলে অপহরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে ১০ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ। গত রবিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খাল থেকে রবিউল ইসলাম নামে (৩৫) এক জেলেকে অপহরণ করেছে সুন্দরবনের বনদস্যুরা। অপহৃত রবিউল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়ি মোয়ালী ইউনিয়নেরবিস্তারিত…
সফল উদ্যেগতার অনুকরনীয় মডেল দেবাশিষ মন্ডল
নিউজ ডেস্ক :: একজন সফল উদ্যেগতার অনুকরনীয় মডেল হয়ে উঠেছেন দেবাশিষ মন্ডল। তিনি মন্ডল পোল্ট্রি এন্ড হ্যাচারীর স্বত্তাধিকারী। তার বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া গ্রামে। দেবাশীষ মন্ডল ২০১০ সালে লেখা পড়ার পাঠ শেষ করে চাকরীর পিছনে ঘোরেননি।তিনি মাত্র ৫০০ মুরগী নিয়ে তার বাড়ির পাশের্^ একটি পোল্ট্রি খামার এর ব্যবসা শুরু করেন।সাথে এক একর জমিতে মাছ চাষ ও শুরু করেন। সেখান থেকে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি জানান, প্রেল্ট্রি ফার্ম শুরু করার এক বছর পর সোনালী মুরগীর চাষ শুরু করি। এখন তার খামরে মুরগীর সংখ্য ৫ হাজার। ফার্মেবিস্তারিত…
বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন
সাইফুল খান :: সাংস্কৃতিক আগ্রাসন হলো একটি রাষ্ট্র বা জাতির উপর অন্য রাষ্ট্র বা শক্তির সাংস্কৃতিক প্রভাব চাপিয়ে দেয়ার একটি প্রক্রিয়া। এটি কখনো সরাসরি, আবার কখনো পরোক্ষভাবে ঘটে। বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এর সাংস্কৃতিক স্বাধীনতা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গত কয়েক দশকে ভারতের সাংস্কৃতিক প্রভাব বাংলাদেশের সমাজ, সংস্কৃতি এবং জীবনযাত্রার ওপর গভীরভাবে প্রভাব ফেলছে। এই প্রভাব অনেক সময় এত সূক্ষ্ম যে তা সরাসরি চোখে ধরা পড়ে না, তবে দীর্ঘমেয়াদে এটি একটি জাতির আত্মপরিচয় কমিয়ে দেয়, স্বকীয় সংস্কৃতিকে বিপন্ন করে। সাংস্কৃতিক আগ্রাসনের সংজ্ঞা ও প্রেক্ষাপট সাংস্কৃতিক আগ্রাসন বলতে বোঝায়বিস্তারিত…
মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয় : আরএসএস প্রধান
নিউজ ডেস্ক :: ভারতে নতুন ট্রেন্ড শুরু হয়েছে। দেশের নানা প্রান্তে বিভিন্ন মসজিদের সমীক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট-বড় নানা আকারের হিন্দুপন্থি সংগঠন, কিংবা কোনো হিন্দু নেতা বা ব্যক্তি। উদ্দেশ্য একটাই- সেই মসজিদের স্থানে কোনো যুগে মন্দির ছিল কিনা, সেটা যাচাই করে দেখা! এর জেরে সম্প্রতি দেশের নানা প্রান্তে অশান্তি, সাম্প্রদায়িক হিংসা পর্যন্ত ছড়িয়েছে। বৃহস্পতিবার এ বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, এ ধরনের ঘটনা একেবারেই ‘গ্রহণযোগ্য নয়’। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত ‘বিশ্বগুরু ভারত’ কর্মসূচির মঞ্চে ভাষণ দেওয়ারবিস্তারিত…
হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটেছে
নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটেছে; গড় হিসাবে প্রতিদিন ৯ জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। এ সময়ে অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় আড়াই হাজার। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান থেকে উঠে এসেছে এ তথ্য। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এই পাঁচ বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আঁতকে ওঠার মতো। ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত খুন ও অপহরণের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ মিলেছে ৯ হাজার ৯৫৫টি। আর ডাকাতির মামলা হয়েছে ১ হাজার ৬০০। প্রতিবেদনের বিষয়ে পুলিশের সাবেকবিস্তারিত…
ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান
নির্বাচনের সুষ্পষ্ট ঘোষণা হলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে
নিউজ ডেস্ক :: জাতীয় সংসদ নির্বাচনের সুষ্পষ্ট ঘোষণা দেয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। সুস্পষ্ট কথা এখনো বলেননি। সংস্কারকে দ্রুত এগিয়ে নিন। ক্রমান্বয়ে সুষ্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটি আস্থা তৈরী হবে। এই সরকার আবার মইন ইউ সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় আসার অভিলাস প্রকাশ করবে না। এ সরকারের কেউ যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান, তাহলে তাদেরকে এ সরকার থেকে চলে যাওয়ার জন্য তিনি আহবান জানান। তিনি আরো বলেন, আমরা প্রতিবেশীদের প্রতিবিস্তারিত…


