সেপ্টেম্বর, ২০২৬
কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
কামরুল হাসান।। বজ্রপাত নিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কলারোয়ায় ১০০ কিলোমিটার সড়কজুড়ে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কলারোয়ার যুগিখালি গ্রামের তরুণ সিভিল ইঞ্জিনিয়ার যুগিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম এর পুত্র আসিফ ইকবাল চয়ন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ২০২৪ সাল থেকে তিনি এ পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করে আসছেন। ২০২৪ ও ২০২৫ সালে উপজেলার ১২ নম্বর যুগিখালী ইউনিয়নের প্রায় ১৪ কিলোমিটার সড়কের দুই পাশে তালবীজ রোপণ করেন আসিফ ইকবাল চয়ন। ইতোমধ্যে রোপণ করা বীজের প্রায় ৭০ শতাংশবিস্তারিত…
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
কামরুল হাসান।। কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৭সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফিসহ পুরষ্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। দু’দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা এঁর সভাপতিত্বে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা কামারুজ্জামান, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানবিস্তারিত…
রাসুলুল্লাহ সাঃ- মুমিনের সর্বোত্তম আদর্শ
মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক :: মানুষের জীবনে আদর্শের প্রয়োজন অপরিসীম। একজন মানুষ কীভাবে কথা বলবে, কীভাবে মানুষের সঙ্গে আচরণ করবে, কীভাবে বিপদে ধৈর্য ধারণ করবে, কীভাবে ন্যায় ও সত্যের পথে অটল থাকবে—এসব বিষয়ে একজন পূর্ণাঙ্গ আদর্শের প্রয়োজন হয়। আর একজন মুমিনের জন্য সেই আদর্শ হলেন মহানবী হজরত মুহাম্মদ সাঃ। তাঁর জীবন শুধু মুসলমানদের ধর্মীয় অনুশাসনের দিকনির্দেশনা দেয়নি; বরং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের জন্যও রেখে গেছে অনুকরণীয় শিক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, “নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলুল্লাহ সাঃ মধ্যে রয়েছে উত্তম আদর্শ—তাঁর জন্য, যে আল্লাহ ও পরকালের আশাবিস্তারিত…
প্যাকেটজাত খাবারে এফওপিএল বাস্তবায়নের দাবিঃ
টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬:: প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে এবং প্যাকেটের সামনের অংশে সহজ, স্পষ্ট তথ্য এবং সতর্কবার্তা নিশ্চিত করতে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) বাস্তবায়নের দাবি জানিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। এ দাবিকে জনপর্যায়ে আরও জোরালো করতে তরুণ সাংস্কৃতিক কর্মীদের সম্পৃক্ত করে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘শালুকডাঙার কথা’ পথনাটক পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উদ্যোগে এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায় আয়োজিত এ পথনাটকে প্যাকেটজাত খাবারের আকর্ষণীয় মোড়ক ও বিজ্ঞাপনের প্রভাব, শিশু ও তরুণদেরবিস্তারিত…
শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম : “মাদক ছাড়ি, খেলা ধরি—সুস্থ, সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আব্দুল গফফার স্মৃতি ফুটবল ময়দানে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাল্যে যুব সংঘ ৪-১ গোলে বেড়াডাঙ্গা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে পরাজিত হয়ে বেড়াডাঙ্গা দল রানার্সআপ হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আকরামুজ্জামান লিটন,বিস্তারিত…
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি এর শক্তি প্রকল্প। দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয় ২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বুধবার। ৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি পিসি আরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুপন রায়। সহায়কবিস্তারিত…
প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ৩ সেপ্টেম্বর। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের এই দিনে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর পিজি হাসপাতাল থেকে জামিনে মুক্তি পান তিনি। কারামুক্তির আট দিন পর, ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় তার ৬ হাজার ৩১৪ দিনের প্রবাসজীবন। ২০০৭ সালের ৭ মার্চ রাজধানীর ক্যান্টনমেন্টের বাসা থেকে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে কারাগারে রাখাবিস্তারিত…
স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
ডেস্ক নিউজ: সাতক্ষীরা সদর উপজেলাধীন অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহু অনিয়ম-দুর্নীতির হোতা আবুল কাশেম এর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে বিদ্যালয়ের ফান্ড থেকে অর্থ উত্তোলন ও দোকানঘর ভাড়ার জামানতের অর্থ এবং চাকুরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার কারণে কারন দর্শানো নোটিশ দিয়েছে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খলিলুর রহমান। গত রবিবার (৩০শে আগষ্ট) সভাপতি খলিলুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে তৃতীয় কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়। এবিষয়ে তাকে ১০ কর্মদিবসের মধ্যে জবাব প্রদান করতে বলা হয়। এর আগেও প্রধান শিক্ষক আবুল কাশেমকে স্কুলের অবসরপ্রাপ্তবিস্তারিত…
চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
কামরুল হাসান।। কলারোয়ায় চিরনিদ্রায় সমাহিত হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর পিতা বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল আজিজ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা নামাজ শেষে কলারোয়া তুলসীডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।উপজেলা মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় জানাজা পূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসরবিস্তারিত…
দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন- এমনটাই প্রত্যাশা করছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই প্রত্যাশার কথা জানান তিনি। ত্রিবেদী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলমান রয়েছে। সম্পর্ক জোরদার করতে সবপর্যায়ে এই সংলাপ ও আলোচনা অব্যাহত থাকবে। এসময় লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান হাইকমিশনার। ত্রিবেদী বলেন, দুই দেশের সংসদ কীভাবে পারস্পরিক সহযোগিতারবিস্তারিত…


