সেপ্টেম্বর, ২০২৬

 

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কামরুল হাসান।। দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধনের অংশ হিসেবে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ প্রশাসন, রোভার স্কাউট, কলারোয়া পৌরসভা প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিতবিস্তারিত…


ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির

হৈ-হুল্লোড়, ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়ে বাংলাদেশের ক্ষতি করতে চান না সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, প্রথম দফার কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। কর্মসূচিগুলো নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল ছিল। শফিকুর রহমান বলেন, আমাদের দেশ এখন ভালো নেই, এটা আমরা সবাই স্বীকার করছি। সরকারও তা স্বীকার করতে বাধ্য। আমরা একটি ভালো দেশ চাই। দেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, বিরোধী দলেরও রয়েছে। উভয় পক্ষকে মিলে দেশ গড়তে হবে। বর্তমানে মহাসংকটে রয়েছে দেশ— বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলাবিস্তারিত…


গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা

এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের উত্তর প্রান্তে অবস্থিত গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অত্র এলাকার ৫৭টি স্কুলের রেজিস্ট্রেশনকৃত ১৭৩ জন শিক্ষার্থী তিনটি সেশনে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ড. সাইফুল আলম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের কো-চেয়ারম্যান এবং একাডেমিক কমিটির চেয়ারম্যান জনাব জাবিদ ইকবাল এবং স্কুল পরিচালনা পরিষদের পরিচালক জনাব শেখ ফারুক হোসেন। উক্ত প্রতিযোগিতায় অত্র এলাকার ছাত্র-ছাত্রীবিস্তারিত…


আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তির টাকা, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুল্যা বাগানবাড়ি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সহকারী শিক্ষক নিতাই কর্মকার ও ফাতেমা খাতুন আলোচনা রাখেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২য় থেকে ৫ ম শ্রেণিতে প্রতি ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৪৮ জন ছাত্র-ছাত্রীকে ৭০০, ৬০০ ও ৫০০ টাকা করে বৃত্তির টাকা এবং প্রত্যেককে সনদ ও ক্রেস্ট প্রদানবিস্তারিত…


আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই নিতিশ বিশ্বাস, এসআই আনজির হোসেন, এসআই আব্দুর রউফ বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় কল্যাণপুর গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম, বৈকরঝুটি গ্রামের মৃত ক্ষতীন্দ্রনাথ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ, বাউশুলি গ্রামের মৃত এনায়েত আলী সরদারের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হাশেম (কেনা) এবং শ্যামনগর উপজেলার কাশিমাড়িবিস্তারিত…


কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।।সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বেত্রবতী হাইস্কুলের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-দীর্ঘবছর ধরে অবহেলিত কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন ও একমাত্র খেলার মাঠ উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহীবিস্তারিত…


আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানসিক সংকটে থাকা ব্যক্তিদের প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাভারের আশুলিয়া মডেল টাউনে মনোযত্ন আউটডোর কাউন্সেলিং সেন্টার, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এবং মায়ের হাসি মেন্টাল হেল্থ সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল— “আত্মহত্যা সম্পর্কে প্রচলিত ধারণা ও কথন পরিবর্তন”। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরেরবিস্তারিত…


আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ -প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠানের শুরুতে র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন,বিস্তারিত…


গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: গণপরিবহনে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সুরক্ষায় দেশের সব গণপরিবহনকে শতভাগ তামাক ও ধূমপানমুক্ত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে গণপরিবহনে যথাযথ ‘তামাক ব্যবহার ও ধূমপান নিষেধ’ নির্দেশক চিহ্ন ও আইন অনুযায়ী বাধ্যতামূলক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রদর্শন এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর’২৬) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ’র সভা কক্ষে ঢাকা আহছানিয়া মিশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ আয়োজনে ‘তামাকমুক্ত গণপরিবহন নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বিআরটিএ চেয়ারম্যানবিস্তারিত…


কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

কামরুল হাসান।। কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশীয় মাছেরবিস্তারিত…