বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

 

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে আনন্দ র‍্যালিটি বের হয়ে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ব্যানার ও রঙিন বেলুন হাতে অংশ নেয়। র‍্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দীন ফারুকী ও অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউলবিস্তারিত…