মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জাসাসের আহ্বায়ক সালমান কাদের ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক ইসারুল ইসলাম, মো. অলিউল্লাহ , ইমরুল মাহমুদ মিনহাজ, মো. ইব্রাহিম হোসেন,আবু তাহের, আব্দুর রউফ, শিবপুর ইউনিয়ন সভাপতি মাসুম মোল্লা ও সেক্রেটারি আব্দুল্লাহ ভুঁইয়া,বিস্তারিত…
কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণে– জেলা প্রশাসক
কামরুল হাসান।। কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কলারোয়ার আয়োজনে এ প্রশিক্ষণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ইরেসপো-২য় পর্যায়-এর আওতায় জমাকৃত সঞ্চয় ও প্রণোদনার চেক বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, শিক্ষার্থীদের হাতে ম্মার্ট ফোন তুলে দিবেন না। লেখাপড়ার প্রয়োজনেবিস্তারিত…


