জুলাই, ২০২৬

 

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ করা হয়। ১৫ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৩:০০ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর সহযোগিতায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ৭২ জন নারী-পুরুষকে এক মাস বয়সী মিশরীয় ফাওমী মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরাবিস্তারিত…


আশাশুনির বাঁশদহা নদীতে এমপির বরাদ্দে কাঠের সেতু নির্মান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ( সাতক্ষীরা) ঃ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া বোয়ালমারী এলাকায় বাঁশদহা নদীর ওপর কাঠের সেতু নির্মান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য হাফেজ রবিউর বাশারের বরাদ্দে নির্মিত এ সেতু চালু হওয়ায় নদী পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানাগেছে, বাঁশদহা নদী পারাপারে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করতো। এতে শিক্ষা, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য ওবিস্তারিত…


আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকাল ৫.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন। শ্বেতপুর অনির্বাণ যুব সংঘের আয়োজনে লাল ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। অনির্বাণ যুব সংঘের সভাপতি আজমল হুদা ছট্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। ইউনিয়ন যৃব দলের আহবায়ক মনিরুল ইসলাম মনিরবিস্তারিত…


বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

ঢাকা, এপ্রিল ২০২৬: টেকসই ধূমপানমুক্ত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন-এর সহযোগিতায় মোট ৬২০ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২, ৬, ৯ ও ১৫-ই জুলাই ২০২৬ তারিখে চার ধাপে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে “পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে সংস্থাটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন অংশগ্রহণকারী চালকদেরবিস্তারিত…


জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক

ডেক্স রিপোর্ট :: এক শোক বার্তায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ১৯৯১ সাল থেকে জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন তাঁর সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদেও স্পিকার হিসেবে তাঁর নেতৃত্ব ও সংসদীয় প্রজ্ঞার আমি প্রত্যক্ষ সাক্ষী। তাঁর প্রজ্ঞা, সততা শালীনতা ও রাষ্ট্রের প্রতি তাঁর নিষ্ঠা শিক্ষনীয় হয়ে থাকবে। মহান আল্লাহরবিস্তারিত…


আশাশুনিতে জুয়ার আসর থেকে চার জোয়াড়ী গ্রেফতার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জোয়াড়ীকে গ্রেফতার করেছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়দল বাজারে চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়াড়ীদের গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ বড়দল বাজার মোটর সাইকেল স্ট্যান্ডের পাশে আমিনুর গাজীর চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন। আসর থেকে বড়দল গ্রামের আঃ বারিক গাজীর ছেলে আমিনুর গাজী, মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে মিজানুর রহমান, মৃত শের আলী মালীর ছেলে মহব্বত মালী ও বুড়িয়া গ্রামেরবিস্তারিত…


প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানা ইসলাম এষা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছে। খুলনা বিভাগের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় সে ‘ট্যালেন্টপুল’-এ বৃত্তি লাভ করেছে (তার রোল নম্বর- ২০৫১১০৬)। মেধাবী শিক্ষার্থী এষার বাবা মো. শাহিনুর ইসলাম সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং মা আশরাফুন্নেছা ডলি একজন গৃহিণী। বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং এষার নিজস্ব অধ্যবসায় এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। ছনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এষা ক্লাসের অন্যতম মেধাবী ওবিস্তারিত…


নদী ভাঙন আতঙ্কে সাতক্ষীরার দৃষ্টিনন্দন আখড়াখোলা বাজার জামে মসজিদ: দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর

নদী ভাঙন আতঙ্কে সাতক্ষীরার দৃষ্টিনন্দন আখড়াখোলা বাজার জামে মসজিদ: দ্রুত ব্যস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর


বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযানে একটি জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার ৫২টি তাস ও নগদ ৬ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩ জন পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ জানায়,সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে বড়দল বাজারে মোঃ আমিনুর গাজীর চায়ের দোকানে অভিযান চালানো হয়। এসআই (নিঃ) মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় মোঃ আমিনুরবিস্তারিত…


ঝাউডাঙ্গায় প্রধান শিক্ষক কাশেমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৪ লক্ষ ১৫ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এবং অর্থ ফেরত পাওয়ার দাবিতে এক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুলাই বিকালে ঝাউডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতারণার শিকার ভুক্তভোগী প্রদীপ কুমার ঘোষ অভিযোগ করেন, গত ১০-০৭-২০২৩ ইং তারিখে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম আমার কাছ থেকে বিভিন্নবিস্তারিত…