মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

 

আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলায় কার্যরত বিভিন্ন এনজিও’র সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসারবিস্তারিত…


সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ :: “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলাবিস্তারিত…


২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা। চুক্তিটি সরাসরি ক্রয় বা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী, এই যুদ্ধবিমানের মূল্য ২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে পরিশোধ করতে হবে। জে-১০ সিই জঙ্গিবিমানবিস্তারিত…


জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রাতরাশকালে এই বৈঠক হয় শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে। সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত কুশলাদি বিনিময় করেন এবং জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। তিনি তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশ ও কসোভোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়। দু’পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় ও বন্ধুত্বপূর্ণবিস্তারিত…