মার্চ, ২০২৫
কয়রায় গাছ সুরক্ষায় লোহার পেরেক অপসারণ কর্মসূচি
কয়রা,(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রায় সড়কের দুপাশে থাকা গাছে লোহার পেরেক ঢুকিয়ে ব্যানার, পোস্টার লাগানোর ফলে গাছের যে ক্ষতি হয়, তা থেকে গাছকে রক্ষা করার জন্য লোহার পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সামাজিক বন কর্মকর্তা মোঃ জহিরুল হক, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, সাংবাদিক ইমতিয়াজবিস্তারিত…
ভারতে সাজাভোগ শেষে দিয়ে দেশে ফিরলো শিশুসহ ২১ নারী-পুরুষ
বেনাপোল প্রতিনিধি : : ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার শিশুসহ ২১ বাংলাদেশী নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার (২১ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুইয়া। ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহন করেছে। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশেরবিস্তারিত…
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন-ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাত করেন ইইউ রাষ্ট্রদূত। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাতে তারা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
সংখ্যালঘু সুরক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বুধবার (২০ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যেকোনো দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতা মেনে নিতে পারি না এবং বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আমরা স্বাগত জানাই। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং আশা করছি যে, এটি অব্যাহত থাকবে।’ এটি এমন এক সময়ে বলা হলো— যখন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি ভারত সফরের সময় বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাবিস্তারিত…
কলারোয়ায় ঠিকাদার কল্যাণ সমিতির অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির অফিস উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় সংগঠনটির অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইমরান খান, সংগঠনটির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, শেখ শরিফুজ্জামান তুহিন, শেখ আব্দুল কাদের বাচচু ও শেখ তামিম আজাদ মেরিন। ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মিনাজ উদ্দীন, এমএ রব শাহিন, রমজান আহমেদ, মহিদুর রহমান মহিদ, মীর রফিক, জিয়াউরবিস্তারিত…
আশাশুনি কলেজের নবাগত অধ্যক্ষের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনি সরকারী কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনী উপহার দিয়েছেন আশাশুনি উপজেলা শাখা ও কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান,উপজেলা পশ্চিম থানা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত,কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুক,কলেজ সভাপতি মইনুল ইসলাম,সেক্রেটারী সংগ্রাম হোসেন,সেক্রেটারিয়েট নাঈম হোসেন ও ফোরকান আহমেদ। ছাত্রশিবির নেতৃবৃন্দ নবগত অধ্যক্ষকে কলেজের সার্বিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।বিস্তারিত…
কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক
কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ নসিমন ভ্যান গাড়ি আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর কর্মকর্তারা এসব অবৈধ বিড়ি আটক করেন। কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি চক্র নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-সিগারেট বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযানের খবরে একটি জঙ্গলে নসিমন গাড়ি ভর্তি নকল বিড়িবিস্তারিত…
আশাশুনিতে ডাক্তারদের সম্মানে ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের ইফতার মাহফিল
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে ডাক্তারদের সম্মানে (ভি ডি এফ) ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের উদ্যোগে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক”আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে আশাশুনি উপজেলা পেশাজীবী সংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাঃ আবু জাহামের সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ রওনাকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আফতাবুজ্জামান। প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সেক্রেটারী ডাঃ আবু কওছার,উপজেলা জামায়াতেরবিস্তারিত…
যশোরে ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ জন৷ নিহত ৩ জনের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন৷ বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ দৃর্ঘটনা ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)। এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসানবিস্তারিত…
কয়রায় সুন্দরবন সুরক্ষায় শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ’সুন্দরবন’। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পলিথিন ও প্লাষ্টিক দূষন, এবং বন্যপ্রাণী সংরক্ষণে “সুন্দরবন সুরক্ষায়” শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯মার্চ) সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যলয়ের হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় ও রুপান্তরের বাস্তবায়নে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের স্কীল ডেভেলপমেন্ট ইয়ুথ ফর দি সুন্দরবন এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় । কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবর কয়রায় সদস্য নিরাপদ মুন্ডার সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রুপান্তরের প্রজেক্ট অফিসারবিস্তারিত…


