বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

 

সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোটারঃ বৈষম্য বিরোধী আন্দোলনসহ বিগত সরকার সমূহের সময়ে সাতক্ষীরায় রাজনৈতিক সহিংসতায় শাহাদাত বরণ কারী ৫৪ শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা। ২৭ মার্চ বৃহষ্পতিবার বিকেলে শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে উপহার প্রদান অনুষ্ঠানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ। ঈদ সামগ্রী বিতরণীবিস্তারিত…


পবিত্র লাইলাতুল কদর আজ

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। পবিত্র শবেকদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায়বিস্তারিত…


কয়রায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবনের কোবাদক স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল বৃহস্পতিবার(২৭ মার্চ) সকাল ১০ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্যাসির খাল এলাকা হতে এই হরিণের মাংস সহ নৌকা উদ্ধার করা হয় । সুন্দরবন পশ্চিম বিভাগের ( ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতেবিস্তারিত…


সাতক্ষীরায় মা ফাউন্ডেশনের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধী আরমান মন্ডলকে সেলাই মেশিন প্রদান

নিজস্ব প্রতিনিধি : আত্মমানবতার সেবায় অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে শহরের বকুলতলা মোড়ে মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাকির হোসেন। স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিবছর একজন অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় শহরের বকুলতলা মোড়ের শারীরিক প্রতিবন্ধী আরমান মন্ডলকে একটি সেলাই মেশিনসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতিবিস্তারিত…