আশাশুনিতে ডাক্তারদের সম্মানে ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের ইফতার মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে ডাক্তারদের সম্মানে (ভি ডি এফ) ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের উদ্যোগে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক”আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে আশাশুনি উপজেলা পেশাজীবী সংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাঃ আবু জাহামের সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ রওনাকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আফতাবুজ্জামান। প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সেক্রেটারী ডাঃ আবু কওছার,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তাজা,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান,উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, জামায়াতের সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুুস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ আলী,শ্রীউলা ইউনিয়ন সভাপতি ডাঃ বিধান চন্দ্র বাইন প্রমুখ। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা
  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা