যশোরে ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত 

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ জন৷ নিহত ৩ জনের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন৷
বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ দৃর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।

এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)।
দুর্ঘটনায় নিহত রত্না খাতুন (১২) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক গাড়ি সহ পালিয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান৷






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন