বুধবার, মার্চ ২৬, ২০২৫
শেখ মুজিব চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক : জামায়াত সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ মুজিবুর রহমান কখনো চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। তিনি দেশপ্রেমে নয় ক্ষমতার মসনদে বসার লড়াই করেছেন। বুধবার (২৬ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ৭ মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে, তাহলে ৭ থেকে ২৩ মার্চ শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে মিটিংয়ে বসলো কেন? ওই মিটিংয়ের গোপন রহস্য হচ্ছে, তিনি বারবারই চেয়েছেন পাকিস্তানের ক্ষমতার মসনদে বসতে। মিয়া গোলাম পরওয়ারবিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান আলোচকের বক্তব্য পেশ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ মোশাররফ হোসেন,বিস্তারিত…
জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর ২নংওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার বিকাল ৩ টায় কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার হল রুমে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মাওঃ মামুনর রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইদরিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানব সম্পদ বিভাগের সভাপতি ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলী, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মাস্টার ইবরাহীম বাহারি, সেক্রেটারি অধ্যাপক জামাল ফারুক, পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ মোস্তফা ইউসুফ আলম, ওলামা বিভাগের সভাপতিবিস্তারিত…
কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এ দিন (বুধবার, ২৬শে মার্চ) দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলার সকল সরকারি, অধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সোহরাওয়ার্দী পার্কের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ক্রমান্বয়ে উপজেলার বিভিন্ন অধা-সরকারি, স্বায়ত্তশাসিত,বিস্তারিত…
সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোকিত এই দিনে সকল বীর মুক্তিযোদ্ধা শাহাদাতবরণকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে মাদ্রাসা মিলনায়তনে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। সবশেষে শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়।
সৈয়দপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) সৈয়দপুর উপজেলা প্রশাসন বেলা ১১টায় সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সেক্রেটারী মাজহারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী ওবিস্তারিত…
আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের স্বাধীনতা দিবস পালিত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপজেলা পর্যায়ে উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কোরআন খতম এবং স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা করেছে। বুধবার (২৬ মার্চ)বেলা ১১ টায় আশাশুনি মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন,আশাশুনি এ কোরআন খতম ও আলোচনা সভার আয়োজন করে। মডেল কেয়ার টেকার মাওঃ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মাওঃ শাহজাহান কবির,সাধারণ কেয়ারটেকার মোর্ত্তাজুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাওঃ আব্দুল ওয়াজেদ,মাওঃ আব্দুল খালেক প্রমুখ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ বেলাল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেনবিস্তারিত…
আশাশুনিতে স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এক বর্ণাঢ্য র্যালি করেছে। বুধবার(২৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা যুব বিভাগ এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামানের নেতৃত্বে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান স্থানে গিয়ে মিলিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মোর্তাজা, সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী,অফিস সম্পাদক মাওঃবিস্তারিত…
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৯ টায় স্কুলের হলরুমে স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সভাপতিত্বে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। অতি প্রত্যুষে পতাকা উত্তোলন, অঙ্কিত মিত্র গীতা পাঠ, ইসরাত জাহান রিফা পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সূচনা হয়। অতঃপর স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আনিসুর রহিমের স্যারের আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবকদের বক্তব্যের পর অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শিক্ষক আন্না পারভীন, সাদিয়া ইসলাম,বিস্তারিত…
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গ বুধবার ( ২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, জাতীয় নাগরিক পার্টি, কয়রা আইনজীবী সমিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কয়রা সরকারী মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা বাজার কমিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনাবিস্তারিত…


