রবিবার, মার্চ ৩০, ২০২৫

 

সাতক্ষীরা সদর বৈকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাজমুজ্জামান :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা জামায়াতের বৈকারী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ (রবিবার) বৈকারী শাহি জামে মসজিদ প্রাঙ্গনে বিকাল ০৪.০০ টায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় শূরা সদস্য শেখ নুরুর হুদা, জেরা কর্মপরিষদ সদস্য মাওঃ শাহাদাত হুসাইন, সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন, সাবেক ছাত্র নেতা বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শহীদ হাসান, বৈকারী ইউনিয়ন আমির জনাব জালাল উদ্দীন, বৈকারী ইউনিয়নবিস্তারিত…


বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আসাদুর রহমান :: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩০ শে মার্চ) বাদ আছর হইতে স্কুল প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে ইফতার গ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়। তার মাহফিল আয়োজনের মূল ভূমিকায় ছিলেন ইনজামুল হক শুভ, সিফাত ও সুকান্ত।


চাঁদ দেখা গেছে, কাল ঈদ

বাংলাদেশের আকাশে ঈদুল ফিতর ও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) দেশটিতে পালিত হবে পবিত্র ঈদ। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসাবে এবার পবিত্র রমজান মাস শেষ হলো ২৯ দিনে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আবিস্তারিত…


পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের জামাতে দলমত নির্বিশেষ সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদুঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে, সেজন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের পরিবার-পরিজনকে নিয়ে নির্বিঘ্নে আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজ খবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয়বিস্তারিত…


ঝাউডাঙ্গা সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

ডেস্ক নিউজ :: ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জোবাইদা খাতুন নামের এক তরুণী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নিহত তরুণীর মামা আরিফুল সরদার ও ভ্যান চালক আরিফুল ঢালী। রবিবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। আহত ভ্যান আরোহী মামা আরিফুল সরদারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মিডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে ভ্যান চালক আরিফুল ঢালী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত তরুণী জোবাইদা খাতুন (১৮) সদর উপজেলার শিবনগর গ্রামের ইবাদুল ইসলামের কন্যা। গুরুতর আহত তার মামা আরিফুলবিস্তারিত…


পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা নিউজের সাংবাদিক মোঃ হাফিজ

নিজস্ব প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা বাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, সাতক্ষীরা নিউজ ডট কমের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ খবর প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টার দেশ টাইমস এর স্টাফ রিপোর্টার, দৈনিক হৃদয় বার্তা ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ হাফিজ। তিনি সাতক্ষীরা জেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।


শেখ আমানুল্লাহ কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ :: প্রতি বছরের ন্যায় এবারও শেখ আমানুল্লাহ কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২৮ রমজান (শনিবার) বিকাল ৩টায় শেখ আমানুল্লাহ কলেজ চত্ত্বরে এ ঈদ পুনর্মিলনী ও ইফতার পার্টি “বন্ধুত্বের বন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ও ইফতার পার্টি উদযাপন করা হয়। কলেজ প্রাঙ্গনে বিকাল তিনটা থেকে শুরু হয় বন্ধু-বান্ধবীদের মিলন মেলা। সেখানে বন্ধুদের মধ্যে পরিচয় পর্ব, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা, উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ সহ মেইল-বন্ধনের কানাই কানাই পরিপূর্ণতা পায়। পেশাগত ও ব্যবসায়িক কর্মব্যস্ততার মধ্যেও কলেজ জীবনের সহপাঠীবিস্তারিত…