ফেব্রুয়ারি, ২০২৫

 

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের কমিটি গঠন

রেজাউল কমিশনার, আব্দুস সবুর কোষাধ্যক্ষ, আবু তালেব সম্পাদক

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অতিথি ছিলেন খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি শরীফ উদ্দীন। বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক দয়াময় হালদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন লিডার ট্রেনার মোঃ মনিরুজ্জামান, জিল্লুর রহমান, এডহক কমিটির সদস্য এ এস এম আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। কাউন্সিলে বিনাপ্রতিদ্বি›দ্বীতায় সহ সভাপতি পদে দিবা নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান, কমিশনার পদে ছফরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ পদে ভালুকাবিস্তারিত…


সৈয়দপুরে ট্রেনে কাটা  পড়ে এক ব্যক্তির মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর-নীলফামারী রেলপথের ঢেলাপীর কাদিখোল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল সর্দারপাড়ার এলাকার মাহবুব হোসেনের ছেলে পুত্র। রশিদুল ইসলাম একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে ঘটনার দিন গতকাল শনিবার সকালে তিনি সৈয়দপুর- নীলফামারী রেলপথে ঢেলাপীর কাদিখোল এলাকায় রেললাইন পার হতে গিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে তারঁ শরীর দ্বিখন্ডিত হয়। সৈয়দপুর রেলওয়ে থানার  অফিসার কর্মকর্তাবিস্তারিত…


সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ রফিকুল ইসলাম এর কবর জেয়ারত

এম এ আজিজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র কলরোয়া  শাখার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ রফিকুল ইসলাম (স্যার) ও কলারোয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম  সিরাজুল ইসলাম এর কবর জিয়ারত করলেন কলরোয়া পৌরসভার সাবেক মেয়র, সদ্য ঘোষিত সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আকতারুল ইসলাম। দোয়াও মোনাজাত পরিচালনা করেন  গদখালি জামে মসজিদের ইমাম মাওঃ হামিদুর রহমান।


দেবহাটায় সখিপুরে মেয়াদোত্তীর্ণ সার জব্দ,পুড়িয়ে বিনষ্ট!

এমএ মামুন: দেবহাটার:  সখিপুর মোড়ে অবস্থিত বীনা কৃষি ভান্ডারে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি দপ্তরের কর্মকর্তারা। পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলা কৃষি দপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল এ অভিযান পরিচালনা করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ তিন কাঠুন বায়োভিট সার জব্দ করা হয়। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারতে পারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বিসিআইসি সার ডিলার বীনা কৃষি ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ বায়োভিট সার জব্দবিস্তারিত…


কামার বায়সায় গলায় গামছা পেঁচিয়ে কৃষকের আত্মহত্যা

নিউজ ডেস্ক :: কামার বায়সায় গলায় গামছা পেঁচিয়ে এক কৃষক আত্মহত্যা করেছে। আত্মহননকারী বৃদ্ধ কৃষক আব্দুল কাদের(৬০)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামের মৃত: সৈয়দ গাজীর ছেলে। স্থানীয়রা জানায়, আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কামার বায়সা পূর্বপাড়া মাঠের একটি আম বাগানে গলায় গামছা পেঁচিয়ে এক বৃদ্ধের লাশ ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসি বৃদ্ধ কৃষক আব্দুল কাদেরের লাশ বলে শনাক্ত করে। পারিবারিকভাবে জানা যায়, আত্মহননকারী বৃদ্ধ কৃষক মানষিক রুগী ছিলেন। সে পেশায় ছাগল চরাতো। জানামতে কারর সাথে তার কোন শত্রুতা ছিলনা। এ বিষয়ে সাতক্ষীরা সদরবিস্তারিত…


মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৬৬ অবৈধ অভিবাসী আটক

নিউজ ডেস্ক :: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে ছয় বাংলাদেশীসহ ৬৬জন বিভিন্ন দেশের অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ। মালয়েশিয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অভিযানে দেশটির বানডার বারু বাঙ্গি ও কাজাংয়ের আশেপাশের ১০টি আবাসিক এলাকা থেকে এসব অভিবাসীদের গ্রেফতার করা হয়। দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘গতকাল রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এই অভিযানে বিদেশী ও স্থানীয়দের সমন্বয়ে ১১০ জনের ডকুমেন্টস চেক করে ৬৬ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২৮বিস্তারিত…


পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে : ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উসকানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে। মুক্তিপাগল মানুষ এসব সহ্য করবে না। উস্কানির ফলে বর্তমানে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সম্পূর্ণ উস্কানিদাতার।‘ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি-ডাকাতি ও লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তী সরকারকে ফিরিয়ে আনতে হবে। সে টাকা জনগণেরবিস্তারিত…


স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর সাংগঠনিক জেলার আহবায়ক কমিটি অনুমোদন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। এতে  মো. ফরহাদ হোসেনকে আহবায়ক, জাহিদ ইকবাল আরমান সিনিয়র যুগ্ম আহবায়ক ও শফিকুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ওই কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। একই সাথে আগামী ১০ দিনের মধ্যে পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠণ করে কেন্দ্রীয় কার্যালয়ে তালিকা প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এদিকে সৈয়দপুর সাংগঠনিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদনের সংবাদে দলটির তৃণমূলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারাবিস্তারিত…


জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুমকে শুভেচ্ছা

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ ও মজলিশেশুরা সদস্যদের দিন ব্যাপি শিক্ষা শিবির ৮ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে  আমন্ত্রিত প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম গতকাল সন্ধা সাড়ে ৭টায় সাতক্ষীরা জামায়াত কার্যালয়ে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লুহ, অধ্যাপক ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, কর্মপরিষদ সদস্য জামশেদ আলম, অফিস সেক্রেটারী রুহুল আমিনসহ নের্তত্ববৃন্দ। শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত…


কলারোয়ায় যাত্রা শুরু অত্যাধুনিক হেয়ার এন্ড ফেসিয়াল সেলুনের

কামরুল হাসান :: কলারোয়ার প্রাণকেন্দ্র এম আর সুপার মার্কেটে নতুন চমকে তরুণ প্রজন্মের আধুনিকতা আরও এগিয়ে নিতে এ- কাট সেলুন সেবা হেয়ার এন্ড ফেসিয়াল সেবার যাত্রা শুরু হলো। শুক্রবার (৭ফেব্রয়ারি ) সকাল সাড়ে ১১ টায় পৌর সভার এম আর মার্কেটে ২য় তলায় অবস্থিত স্মার্ট এ কাট সেলুনের ফিতা কেটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বারী। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানে পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তৌহিদুর রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর শিক্ষক আলমগীর হোসেন,বিস্তারিত…