কামার বায়সায় গলায় গামছা পেঁচিয়ে কৃষকের আত্মহত্যা
নিউজ ডেস্ক :: কামার বায়সায় গলায় গামছা পেঁচিয়ে এক কৃষক আত্মহত্যা করেছে। আত্মহননকারী বৃদ্ধ কৃষক আব্দুল কাদের(৬০)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামের মৃত: সৈয়দ গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কামার বায়সা পূর্বপাড়া মাঠের একটি আম বাগানে গলায় গামছা পেঁচিয়ে এক বৃদ্ধের লাশ ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসি বৃদ্ধ কৃষক আব্দুল কাদেরের লাশ বলে শনাক্ত করে।
পারিবারিকভাবে জানা যায়, আত্মহননকারী বৃদ্ধ কৃষক মানষিক রুগী ছিলেন। সে পেশায় ছাগল চরাতো। জানামতে কারর সাথে তার কোন শত্রুতা ছিলনা। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত…
ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজবিস্তারিত…


