রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
নিউজ ডেস্ক :: দেশজুড়ে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার থেকেই গাজীপুরসহবিস্তারিত…
বুধহাটায় ছাত্র শিবিরের উদ্যোগে মেধাবী সংবর্ধনা
বুধহাটা প্রতিবেদক :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তর থানা শাখার আয়োজনে বুধহাটায় মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বুধধাটা বি বিএম কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের থানা অফিস সম্পাদক ফায়সাল হোসেনের পরিচালনায় ও থানা সভাপতি মোখলেসুর রহমানেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা শাখা শিবিরের সাহিত্য সম্পাদক মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া, থানা প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, থানা কলেজ সম্পাদক জুয়েল রানা। অনুষ্ঠানে বুধহাটা ও কুল্যা ইউনিয়নের সকল হাই স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠবিস্তারিত…
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা
আশাশুনি ব্যুরো :: আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনকে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। শনিবার বেলা ১১ টায় অফিসার ইনচার্জ এর কার্যালয় এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালিপদ রায়, সমীরণ বিশ্বাস, সুবোধ চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :: জেলার গোটা পরিবহন শ্রমিকদের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। আগামি ১৩ ফেব্রুয়ারি নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের (২২০) ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থী ও কর্মী সমর্থকরা এখন ব্যস্ত সময় পার করছে। কারও দম ফেলবার ফুরসত নেই। দিন যতই যাচ্ছে, ব্যস্ততা ততই বাড়ছে তাদের। সবমিলিয়ে জমে উঠেছে জেলার পরিবহন সেক্টরের বৃহৎ সংগঠনের নির্বাচনী কার্যক্রম। ওইদিন সকাল ৮ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হবে ওই নির্বাচন। এতে সংগঠনের ২ হাজার ৪২৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে কার্যনির্বাহীবিস্তারিত…
এবার দৃষ্টি প্রতিবন্ধীর পাশে দাড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে অসহায় দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল করিমের পাশে সহায়তার হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর। এবার সংগঠনটির পক্ষ থেকে তাঁর জন্য একটি মুদি দোকানের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার(৭ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে দোকানের মালামাল দিয়ে তাঁকে স্বাবলম্বী করার ব্যবস্থা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামাপুকুর ডাক্তারপাড়ার রেজাউল করিম (৩৭)। তিনি শৈশবে হারিয়েছেন বাবাকে। আর চার বছর বয়সে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আঘাত পান। তাঁর হতদরিদ্র মা রেজাউল করিমের চোখের চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও তাঁর চোখের আলো ফেরাতেবিস্তারিত…
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের কমিটি গঠন
রেজাউল কমিশনার, আব্দুস সবুর কোষাধ্যক্ষ, আবু তালেব সম্পাদক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অতিথি ছিলেন খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি শরীফ উদ্দীন। বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক দয়াময় হালদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন লিডার ট্রেনার মোঃ মনিরুজ্জামান, জিল্লুর রহমান, এডহক কমিটির সদস্য এ এস এম আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। কাউন্সিলে বিনাপ্রতিদ্বি›দ্বীতায় সহ সভাপতি পদে দিবা নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান, কমিশনার পদে ছফরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ পদে ভালুকাবিস্তারিত…
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর-নীলফামারী রেলপথের ঢেলাপীর কাদিখোল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল সর্দারপাড়ার এলাকার মাহবুব হোসেনের ছেলে পুত্র। রশিদুল ইসলাম একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে ঘটনার দিন গতকাল শনিবার সকালে তিনি সৈয়দপুর- নীলফামারী রেলপথে ঢেলাপীর কাদিখোল এলাকায় রেললাইন পার হতে গিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে তারঁ শরীর দ্বিখন্ডিত হয়। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার কর্মকর্তাবিস্তারিত…
সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ রফিকুল ইসলাম এর কবর জেয়ারত
এম এ আজিজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র কলরোয়া শাখার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ রফিকুল ইসলাম (স্যার) ও কলারোয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলাম এর কবর জিয়ারত করলেন কলরোয়া পৌরসভার সাবেক মেয়র, সদ্য ঘোষিত সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আকতারুল ইসলাম। দোয়াও মোনাজাত পরিচালনা করেন গদখালি জামে মসজিদের ইমাম মাওঃ হামিদুর রহমান।


