জানুয়ারি, ২০২৫
ধুলিহর ইউনিয়নের জামায়াত ইসলামির টিম বৈঠক অনুষ্ঠিত
আব্দুল করিম, ধুলিহর প্রতিনিধি :: ধুলিহর ইউনিয়নের জামায়াত ইসলামির টিম বৈঠক ০৫ জানুয়ারী রাত ৮টার সময় ইউনিয়ন আমীর মাওঃ মোঃ আব্দুস সালামের এর সভাপতিত্বে মফেজ উদ্দীন ক্যাডেট মাদরাসা কাছারিপাড়া ধুলিহরে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায় মাস্টার মোঃ হাবিবুর রহমান, তিনি বলেন পুরাতন বছরের সকল ত্রুটি ফেলে নতুন বছরের আমাদের কাজ শতকরা সফলতা অর্জন করতে হবে। এসময়ে উপস্হিত ছিলেন টিম নায়েবে আমীর মাওঃ আনোয়ারুল ইসলাম, আজিজুল হাকিম, মাওঃ আব্দুল হাই, মাওঃ শহিদুল ইসলাম, আজহারুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মাওঃ আব্দুল করিম। সকল অনুষ্ঠান পরিচালনা করেনবিস্তারিত…
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা
নিউজ ডেস্ক :: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হাসিনা তার বাবার খুনিদের অনেক জায়গা থেকে ফিরিয়ে এনে বিচার করেছিলেন। তিনি তার বাবার খুনিদের ফিরিয়ে আনতে যেভাবে চেষ্টা করেছেন, তার দ্বিগুণ চেষ্টা করে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। গতকাল বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। এতে আরো উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ ও সুচিস্মিতা তিথি। শফিকুল আলমবিস্তারিত…
বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন
নিউজ ডেস্ক :: রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। অভিনেতা মিশা সওদাগর খবরটি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মিশা সওদাগর লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।’ মিশা সওদাগর জানান, সোমবার (৬ জানুয়ারি) বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শক্তিমান অভিনেতা। সাথে ছিল ব্লাড লস ও প্লাটিলেট কমে যাওয়ার সমস্যা। শারীরিক অসুস্থতার কারণে গত ২২বিস্তারিত…
দক্ষিন এশিয়ান টেনিস বল ক্রিকেট
চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান
সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি :: নেপালে ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত দক্ষিন এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জনকারী বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর পক্ষ থেকে ওই সংবর্ধনা দেয়া হয়। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর পৌর প্রশাসকের কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য বলেন বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু। বাংলাদেশ থেকে দল নিয়ে নেপালে যাওয়া এবং টুর্নামেন্টে অংশ নেওয়াসহ সেখানকারবিস্তারিত…
তাকওয়া মাদরাসা সাতক্ষীরা ক্লাসের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :: তাকওয়া মাদরাসা সাতক্ষীরার নতুন বছরের ক্লাসের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫জানুয়ারি) সকালে মাদরাসা ক্যাম্পাসে নবীন বরণ শেষে নতুন বছরের ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। তাকওয়া মাদরাসা সাতক্ষীরার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোখলেসুর রহমান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন তাকওয়া মাদরাসা শিক্ষক হাফেয জুবায়ের আহমাদ, আব্দুল আজিজ, ফিরোজ আহমাদ, সাইদুর রহমান, মনিরুল ইসলাম, মাসউদুর রহমানসহ অভিভাবক বৃন্দ। নবীন বরণের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাকওয়া মাদরাসা সাতক্ষীরার ছাত্র মুত্তাকীবিল্লাহ মাহিদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন জুবায়ের হোসেন আলিফ। এসময় বক্তারা বলেন, সব ধরনের অধঃপতনবিস্তারিত…
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ২০২৫-২০২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিকালে আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সকলের পরামর্শের ভিত্তিতে মাওলানা আয়ুব হোসেন কে সভাপতি ও মাওলানা মশিউর রহমান কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য কমিটির নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়াত আলী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আইয়ুব হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান বিস্তারিত…
মাদরাসার নামে জমি দখলের অভিযোগ
আদালতের নিষেধাজ্ঞা ও মামলা থাকলেও চলমান সত্বেও স্থাপনা নির্মাণ অব্যাহত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে একটি মাদরাসার নামে ব্যক্তিমালিকানার জমি দখল করার চক্রান্তে লিপ্ত রয়েছে প্রভাবশালী একটি মহল। এ নিয়ে আদালতে মামলা ও নিষেধাজ্ঞা থাকলেও চক্রটি বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ মিলেছে। মাদরাসার নামে ধর্মীয় অনুভুতি কাজে লাগিয়ে ব্যক্তিগত ভাবে লাভবান হতে ক্ষমতার দাপটে এই অবৈধ কাজ করছেন চক্রটি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ জমির মালিক থানায় অভিযোগ করায় উল্টো তাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। জমির মালিক ঢাকাস্থ মিরপুরের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ২০১৬ সালের বায়নানামা মুলে ২০২২ সালে মুল মালিক শেখ হাবিবুর রহমানের কাছ থেকেবিস্তারিত…
সুন্দরবন পশ্চিম বিভাগের বন প্রহরী কল্যান সমিতির কমিটি গঠন
মনিরুল সভাপতি ও মাহবুব সম্পাদক নির্বাচিত
কয়রা(খুলনা)প্রতিনিধি :: সুন্দরবন পশ্চিম বিভাগের বন প্রহরী কল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (৫ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়। এর আগে শনিবার বেলা ১১ টায় সুন্দরবন পশ্চিম বিভাগের সম্মেলন কক্ষে এক জরুরী সভা সংগঠনের সভাপতি অলিয়ার রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় বিগত কমিটি বিলুপ্তি ঘোষনা করে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান। এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি শেখ রেজাবিস্তারিত…
কয়রায় বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে করে ঘরের মালিক আকবার শিকারীর প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে শনিবার রাতে রান্না করা চুলার আগুন লেগে বস্তবাড়ির ঘর সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলার ঘুগরাকাটি গ্রামের মোঃ রুহুল আমিন শিকারীর পুত্র মোঃ আকবার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আকবার হোসেন বলেন, তার স্ত্রী রান্না করার পর কয়লা বস্তায় রাখেন ঐ কয়লার বস্তার আগুন থেকে যায়, আর ঐ বস্তা থেকে আগুনের সুত্রপাত ঘটে। রাতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিস্তারিত…
৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণ নেয়ার অনুমতি বাতিল
নিউজ ডেস্ক :: ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য মিলেছে। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভোপালের জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণের বাতিল করা হয়েছে। এতে অংশগ্রহণে ৫০ কর্মকর্তাকে অনুমতি দিয়ে গেল ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলাবিস্তারিত…


