জানুয়ারি, ২০২৫
সৈয়দপুরে মেহেদীর রং না মুছতেই লাশ হলেন নববধূ, ঘাতক স্বামী গ্রেফতার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে বিয়ের মেহেদীর রং না মুছতেই লাশ হতে হয়েছে নববধূ মোছা. মুক্তাকে (২৪)। রবিবার (৫ জানুয়ারি) ভোরে তাঁর শ্বশুর বাড়ির নিজের শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্বামী রানাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সৈয়দপুর শহরের পশ্চিম কুন্দল এলাকার মৃত. মোস্তফা কামালের মেয়ে মুক্তা। সে (মুক্তা) শহরের একটি বিউটিবিস্তারিত…
কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ জন গুরুত্বর জখম
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ :: কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ জন গুরুত্বর জখম হয়েছে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দায়িত্বরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। শনিবার ( ৪ জানুয়ারি) সন্ধা ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার সুতিবাজারে। স্থানীয়রা জানায় প্রতিদিনের ন্যায় সুতিবাজারের চা ব্যবসায়ী বাবলু মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ শেষে দোকানে ফিরে আসার পথে আগে থেকে ওতপেতে থাকা মঠবাড়ী গ্রামের কালাম গাজী ও তার পুত্র আবু ইছা বাবলুর উপর অতর্কিত হামলা চালায়।বিস্তারিত…
সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌরসভার প্রশাসক জনাব মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে ও সাতক্ষীরা পৌরসভার সিও ইশতিয়াক আহমেদ’র সঞ্চলনায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ আব্দুস সালাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার মোঃ কামরুজ্জামান, সরকার প্রকৌশল অধিদপ্তর মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশল অধিদপ্তর মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষাবিস্তারিত…
সুন্দরবনে বেড়েছে গরানগাছ, কাটার অনুমতি না থাকায়, সরকার বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের দিয়ে বয়ে যাওয়া নদীর দুই পাড়ে সর্বত্রই গরানগাছের ছড়াছড়ি। দীর্ঘ এলাকায় সারি সারি গরান গাছের ঝাড় দেখে হয়তো যে কেউ খানিক সময়ের জন্য বলবেন এটা শুধু গরানেরই বন। বলেশ্বর, পশুর, শিবসা, খোলপেটুয়া, কালিন্দি ও মালঞ্চ ইত্যাদি নদীগুলোর দুই পাড়ে। অনেক শক্ত ডাল ও কিছুটা গোলাকৃতি পাতাবিশিষ্ট গরানগাছ ঝাড় আকারে রয়েছে এসব জায়গায়। বন বিভাগ সূত্রে জানা গেছে, সত্তর দশকে সুন্দরবনে গরান, গোলপাতা, হেতাল, গেওয়া, সুন্দরী কাঠ কাটার অনুমতি দিত বন বিভাগ। নব্বই দশকে শুধু গরান ও গোলপাতা কাটার অনুমতি দেওয়া হয়।বিস্তারিত…
দীপ্তমান ছাত্রসমাজ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মুহাম্মদ হাফিজ ::: দীপ্তমান ছাত্রসমাজ এর উদ্যোগে সমাজের অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ১৪০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় তারালী ইউনিয়নের তারালী বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কালীগঞ্জের ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দীপ্তমান ছাত্রসমাজ সংগঠনের সভাপতি তৌসিফ মাহাবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল ওয়াহাব সিদ্দিকী, মাওঃ লিয়াকত আলী, কিসমত বারি, আবু দাউদ আনসারী, আব্দুস সবুর, আবদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দীপ্তমান ছাত্রসমাজ প্রতিষ্ঠা সদস্য আফজাল হোসেন ও ভাইস প্রেসিডেন্ট ছিলেন আলাল হোসেন।
উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক সম্মেলন সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পাণ্ডে
নিউজ ডেস্ক :: “সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি” স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক জেলা সম্মেলন—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) সাতক্ষীরা পোস্ট অফিস মোড় সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তির। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলনের শুভসূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম। এরপর সকাল সাড়ে ১১ টায়বিস্তারিত…
গুনাকরকাটি কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুনাকরকাটি খায়রিযা আজিজীয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার ও শনিবার দু’দিনের অনুষ্ঠানে মীলাদ শরীফ, আলোচনা সভা, স্মৃতি চারণ ও দোয়া অনুষ্ঠান করা হয়। এসোসিয়েশনের সভাপতি প্রাক্তন ছাত্র মাওঃ আজিজুল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা রাখেন, মাদ্রাসার প্রিন্সিপ্যাল প্রাক্তন ছাত্র মাওঃ নুরুল ইসলাম, এসোসিয়েশনের সেক্রেটারী উপাধ্যক্ষ প্রাক্তন ছাত্র মাওঃ আবু তাহের, প্রাক্তন শিক্ষক আঃ গফফার, প্রাক্তন শিক্ষক মাওঃ ওছমান, মাদরাসার শিক্ষক প্রাক্তন ছাত্রবিস্তারিত…
আশাশুনিতে বিনা চাষ ও চাষকৃত জমিতে সরিষা আবাদ, দিগন্তজুড়ে হলুদ ফুলে সুশোভিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিনা চাষে ও চাষকৃত জমিতে সরিষা আবাদ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। এলাকায় গেলে দেখা মিলবে দিগন্তজুড়ে হলুদ ফুলের নয়ন জোড়া সুশোভিত পরিবেশ। এ পদ্ধতিতে এক ফসলি ধানি জমি থেকে বাড়তি ফসল হিসেবে বিপুল পরিমাণ সরিষা উৎপাদন হচ্ছে তেমনি পতিত জমিতে অতিরিক্ত ফসল ঘরে তুলতে পারার স্বপ্নে কৃষকরা বিভোর হচ্ছে। হলুদ ও সবুজে মিশ্রিত নয়নাভিরাম দৃশ্য দেখে অপূর্ব অনুভূতিতে মানুষ তৃপ্তিবোধ করছে। আশাশুনি উপজেলায় কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এবছর ৭১০ হেক্টর বা ৫ হাজার ৩২৫ বিঘা জমিতে সরিষা আবাদবিস্তারিত…
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি হয়েছেন আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান। ৪ জানুয়ারি (শনিবার) সংগঠনটির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্স মিলনায়তনে বিকাল ৩:৩০ মিনিটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের জরুরি সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫ সেশনের জন্য সেট-আপ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেট-আপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে আল মামুন এবং সেক্রেটারি মনোনীত হয়েছে মেহেদী হাসান। নব-নির্বাচিত সভাপতিবিস্তারিত…
সাতক্ষীরা নিউজের প্রকাশক এস এম আব্দুল্লাহকে দেখতে যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ
মামুন হোসেন :: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য ও সাতক্ষীরা নিউজের প্রকাশক এস এম আব্দুল্লাহকে দেখতে যান সাংবাদিক নেতৃবৃন্দ। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার সময় অসুস্থ সাংবাদিক এর নিজস্ব বাড়িতে সাংবাদিক নেতৃবৃন্দ তাকে দেখতে যায় ও খোজ খবর নেয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন, জাতীয় দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ এর আইন বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা চিত্র এর বিশেষ প্রতিনিধি মামুন হোসেন, প্রচার সম্পাদক ও ক্রাইম বার্তার বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ আলী মুন্সি প্রমুখ। উল্লেখ্য, গতবিস্তারিত…


