তাকওয়া মাদরাসা সাতক্ষীরা ক্লাসের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি :: তাকওয়া মাদরাসা সাতক্ষীরার নতুন বছরের ক্লাসের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫জানুয়ারি) সকালে মাদরাসা ক্যাম্পাসে  নবীন বরণ শেষে নতুন বছরের ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
তাকওয়া মাদরাসা সাতক্ষীরার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোখলেসুর রহমান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন তাকওয়া মাদরাসা  শিক্ষক হাফেয জুবায়ের আহমাদ, আব্দুল আজিজ, ফিরোজ আহমাদ, সাইদুর রহমান, মনিরুল ইসলাম, মাসউদুর রহমানসহ অভিভাবক বৃন্দ।
নবীন বরণের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাকওয়া মাদরাসা সাতক্ষীরার ছাত্র মুত্তাকীবিল্লাহ মাহিদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন জুবায়ের হোসেন আলিফ।
এসময় বক্তারা বলেন, সব ধরনের অধঃপতন ও বিরোধ সত্ত্বেও মাদরাসাশিক্ষা থেকে মুসলিম সমাজ যতটুকু উপকৃত হচ্ছে সেগুলোর বিবেচনায় মাদরাসার অস্তিত্ব অপরিহার্য। তাই সব মুসলমানের দায়িত্ব ও কর্তব্য হলো মাদরাসাশিক্ষার সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসা। সঙ্গে সঙ্গে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব জানার যথাসাধ্য চেষ্টাও চালিয়ে যেতে হবে।





সম্পর্কিত সংবাদ

  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ