জানুয়ারি, ২০২৫

 

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে মতবিনিময় করলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ 

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে মতবিনিময় করলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। মঙ্গলবার(৭ জানুয়ারি)  বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে  এসময় আরো  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণপদ পাল, সাতক্ষীরা  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক  আরাফাত হোসাইন,যুগ্ম সদস্য সচিব  নাজমুল হোসেন রনি,মুখপাত্র মহিনী পারভীন,মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেলী তামান্না, মইনুল ইসলাম দীপু,ইখতিয়ার উদ্দিন, মো: রেজওয়ান আহমেদ প্রমুখ।


লাভজনক সত্বেও শার্শায় খেজুরের রস ও গুড় সংগ্রহে আগ্রহ নেই চাষীদের

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলায় খেজুরের রস ও গুড়ের প্রচুর চাহিদা থাকা সত্বেও রস ও খেজুর গুড় সংগ্রহে আগ্রহ নেই সাধারণ গাছীদের। যে কারনে বিলুপ্ত হতে চলেছে খেজুর গাছ। অথচ এককালে শার্শা উপজেলার উৎপাদিত খেজুর গুড় বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। চাহিদাও ছিলো প্রচুর। বর্তমানে খেজুরের রস ও গুড় লাভজনক হলেও সরকারি পৃষ্ঠপোষকতা সত্বেও চাষীরা খেজুর গুড় উৎপাদনে আগ্রহ প্রকাশ করছে না। তারা খেজুর গাছ রক্ষনা বেক্ষনেও উদাসীন। সত্তুর আশির দশকেও উপজেলায় বাড়ি বাড়ি খেজুরের রস সংগ্রহ ও গুড় উৎপাদন করা হতো। প্রতিটি বাড়িতে খেজুরের রস জালানো হাড়ি ওবিস্তারিত…


খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

নিউজ ডেস্ক :: উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ রাত ১০টায় ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যাচ্ছে। সময়ের সাথে সাথে এখানে বাড়ছে নেতাকর্মীদের সংখ্যাও। সরে জমিনে দেখা যাচ্ছে, ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে। সেই সাথে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে। জানা গেছে, গুলশানের বাসা ফিরোজা থেকে রাত ৮টায় খালেদা জিয়াকে নিয়ে গাড়িটি গুলশান-২ এর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরতবিস্তারিত…


কেশবপরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন(পিটিএফ)এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭জানুয়ারি)সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নাক, কান, গলা, চর্ম, শিশু, জ্বর, জর্দি, কাশি ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান (পিটিএফ)। প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ.কে আজাদ ইকতিয়ার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ। বিশেষবিস্তারিত…


ভোটচোর ও গণহত্যাকারীদের বিচার করা হবে- সৈয়দপুরে শিবির সেক্রেটারী সাদ্দাম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন,ভোটচোর ও গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। কোন ফ্যাসিস্টকে আর বাংলার ক্ষমতায় আসতে দেয়া হবেনা। স্বৈরাচার লুটেরাদের জনগণ মেনে নিবেনা। দেশকে নিয়ে এখনও গভীর ষড়যন্ত্র চলছে। তবে শিবির থাকাকালে কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেয়া হবেনা। তিনি সোমবার (৬ জানুয়ারী) রাত ৮ টায় নীলফামারীর সৈয়দপুরে সংগঠনের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। শহরের রেলওয়ে মূর্তজা মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে ২০২৫ সালের জন্য নীলফামারী শহর শাখার সেটাপ সম্পন্ন করা হয়েছে। এতে পূণরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো.বিস্তারিত…


পুরোপুরি নিষিদ্ধ থাকালেও :শ্যামনগরের রাস্তায় দেখা মিলছে অবৈধ ডাম্পারের চলাচল,বাড়ছে দুর্ঘটনা

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন সড়ক-মহাসড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইটভাটার মাটি, বালু ও ইট বহনকারী  অবৈধ ডাম্পার । ২০২৩ সালে থেকে সাতক্ষীরা জেলায় যন্ত্রদানব ডাম্পার চলাচল পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা হয়। এই ডাম্পারের তাণ্ডবে সড়ক অবকাঠামো ভেঙে পড়ছে, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং ধুলাবালি ও শব্দদূষণের কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনজীবন হয়ে উঠেছে অসহনীয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ যানবাহনের চলাচল হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। অদৃশ্য কারণেই এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে দাবি তাদের। শ্যামনগরের বাসিন্দা আবুল কাশেমবিস্তারিত…


সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর এল্লারচরে অবস্থিত চিংড়ি প্রদর্শনী খামারে বাগদা চিংড়ি চাষীদের প্রশিক্ষন দেওয়া হয়। সাতক্ষীরা চিংড়ি চাষ প্রদশর্নী খামারের  ঊর্ধ্বতন বৈজ্ঞানিক  কর্মকর্তা ড. মুহা.শফিকুল ইসলামের সভাপতিত্বে অনলাইনে যুক্ত ছিলেন বিভাগীয় মৎস্য  বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা মৎস্য  কর্মকর্তা জি এম সেলিম,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নার্সারী ম্যানেজমেন্ট অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: কামরুজ্জামান, গলদা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: সাব্বির আহমেদ,ভেনামী অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা খাতুন, ক্রপ অনুষদেরবিস্তারিত…


ডেলিভারি সম্পর্কে ধারনা পাল্টে দিল আদ্-দ্বীন হাসপাতাল

নিউজ ডেস্ক :: দেশের অধিকাংশ মানুষের ধারণা ছিল সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করা দরকার। কিন্তু সেই ধারনা পাল্টে দিল রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। দেশে লাগামহীনভাবে বেড়ে যাওয়া সিজারের সংখ্যা কমিয়ে আনতে সিজারিয়ান প্রেগনেন্সি রোগীকেও নরমাল ডেলিভারিতে উদ্ভুদ্ধ করছে প্রতিষ্ঠানটি। আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সিজারিয়ান ডেলিভারির পরও ৭০-৭৫ ভাগ মা পরবর্তী প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারির জন্য উপযুক্ত থাকেন। প্রথমবার সিজারিয়ান হওয়ার পরও দ্বিতীয়বার নরমাল ডেলিভারি হওয়া সম্ভব। তবে এটি মূলত ডাক্তার ও নার্সদের আন্তরিক প্রচেষ্টা ও কাউন্সিলিং এর মাধ্যমে সম্ভব। এ জন্য অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা ওবিস্তারিত…


প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের স্বৈরাচারি আচরণ

নিউজ ডেস্ক :: বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজের মালিকদের সংগঠন প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)। সংগঠনের বর্তমান সভাপতি এম এ মুবিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন। পতিত স্বৈরাচারি সরকারের সাথে মুবিন-মোয়াজ্জেমের ঘনিষ্ঠতার বিবরণ ইতিমধ্যেই পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। অন্যান্য সংগঠন থেকে স্বৈরাচারের সহযোগীদের বিতাড়িত করা সম্ভব হলেও বিপিএমসিএ-তে তারা অবস্থান করছেন বহাল তবিয়তে এবং তাদের অবস্থান বিস্তৃত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বিপিএমসিএ এর সংঘ স্মারক ও সংঘ বিধি অনুযায়ি নির্বাচিত কর্মকর্তাগণ তিন টার্মের অধিক নির্বাচিত হতে পারবেন না। কিন্তু তাদের অবস্থান আরো বাড়ানোর জন্য সাধারণ সম্পাদক চলতি বছরেরবিস্তারিত…


নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসীর গৌরব

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ১০৩ নং নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি জনপ্রিয় ও গৌরবের প্রতিষ্ঠান হিসাবে মাথা উচু করে দাড়িয়ে আছে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালের ১ জানুয়ারী জাতীয়করণ করা হয়। বিদ্যালয় বর্তমানে ৬ জন শিক্ষক পাঠদান করে আসছেন। প্রধান শিক্ষক সুবাস চন্দ্র সানার সুদক্ষ পরিচালনায় সহকারী শিক্ষক ইবাদুল ইসলাম, তপতি গোলদার, দেবন্ধু মন্ডল, শিউলি মন্ডল, শারমিন সুলতানা শিক্ষক সুলভ আচরনে ছোট ছোট সোনামণিদের শিক্ষা দান করে আসছেন। বিদ্যালয়ে পাঁচটি শ্রেণিকক্ষ রয়েছে। শিক্ষার গুণগত মান ও সার্বিক ফলাফল সন্তোষজনক। পাশের হার শতভাগ।বিস্তারিত…