নভেম্বর, ২০২৪
এবার রাজধানীতেই হাসনাত আবদুল্লাহকে যেভাবে হত্যাচেষ্টা!
নিউজ ডেস্ক : এবার রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে যাত্রাবাড়ীতে তার গাড়ির পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ)। আবদুল্লাহর সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার দিয়ে তিনি লিখেছেন ‘হাসনাত আবদুল্লাহ ভাইকে আবারও গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা। এছাড়া তার প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়িতে লাগা ট্রাকের ধাক্কার ছবি দিয়ে হাসনাত লিখেছেন, ‘আমার গাড়িতে আবার মারা হইছে।’ ‘ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ীতে।’ এরবিস্তারিত…
ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা
এস.এম আব্দুল্লাহ :: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে ও মাওঃ নূরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ, প্রফেসর ইকবাল হোসেন, মাওঃ মনিরুজ্জামান, মাওঃ আক্তার ফারুক, মাওঃ মহিদুল ইসলাম প্রমুখ। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামিক নাটিকা পরিবেশন করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওঃ তোফায়েল হোসেন বলেন, বাংলাদেশ রাষ্ট্রের শুরু থেকেই ক্ষমতায় যারা এসেছে,বিস্তারিত…
■ পবিত্র আল-কুরআনে বর্ণিত কাহিনীঃ ঐতিহাসিক আসহাবে কাহাফের ঘটনা এবং আমাদের জন্য শিক্ষা!!
নিউজ ডেস্ক :: পবিত্র আল-কুরআনে আল্লাহ্ তা’আলা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন, তার প্রত্যেকটি ঘটনাতেই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কিন্তু আমাদের অনেকেই সেই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করেন, যাতে করে শিক্ষণীয় বস্তুগুলো সুস্পষ্ট হয়ে উঠে না। বক্তাগণ এ সমস্ত ঘটনা বলে শ্রোতাদেরকে কখনও হাসান, আবার কখনও কাঁদান ঠিকই, কিন্তু যেই উদ্দেশ্যে মহান আল্লাহ্ ঘটনাগুলো উল্লেখ করেছেন, সেই সুমহান উদ্দেশ্যগুলো অনেক ক্ষেত্রেই অস্পষ্টই থেকে যায়! ■▪কুরআনে বর্ণিত আসহাফে কাহাফ বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাও কুরআনে বর্ণিত শিক্ষণীয় অন্যান্য সব ঘটনাসমূহের মধ্যে একটি অন্যতম ঘটনা। আসুন আমরা তাফসীরে ইবনে কাছীর এবং কাসাসুলবিস্তারিত…
ধুলিহরে হযরত আবু বকর সিদ্দিক (রা:) ইসলামীয়া কামিল মাদরাসায় স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
রুহুল কুদ্দুস :: ধুলিহরে হযরত আবু বকর সিদ্দিক (রা:) ইসলামীয়া কামিল মাদরাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকালে মোহাম্মদী ওয়েল ফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল ক্বোবরা ভুক্ত চৌধুরী আব্দুল বারিক জামে মাসজিদে ধুলিহরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। মোহাম্মদী ওয়েল ফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল ক্বোবরা ভুক্ত হযরত আবু বকর সিদ্দিক রা. ইসলামীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক মাওলানাবিস্তারিত…
আইনজীবী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মশাল মিছিল
মুহাম্মদ হাফিজ :: চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পলিটেকনিক ইন্সিটিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ২৭ নভেম্বর (বুধবার) রাত ৮টা দিকে শহরের কদমতলা থেকে একটি মশাল মিছিল নিয়ে খুলনারোড মোড়ে শহীদ আসিফ চত্বরে সমবেত হয়। এসময় শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘ইসকন তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়,’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। মশাল মিছিলে উপস্থিত ছিলেন শিক্ষার্থী রায়হানবিস্তারিত…
ইয়াং মুসলিম জেনারেশন ও সাতক্ষীরা জেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: ইয়াং মুসলিম জেনারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের ইসি ও কার্যকারী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্দোলনে শহিদদের স্মরণে ঝাউডাঙ্গা কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এস.এম আব্দুল্লাহ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে ঝাউডাঙ্গা কলেজে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, আব্দুল মান্নান, আনারুল ইসলাম সহ সকল শিক্ষকমন্ডলী এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, শহিদের আত্মদান ব্যর্থ হবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমারা শহিদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। এখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে।বিস্তারিত…
পাটকেলঘাটায় গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের স্মরণসভা অনুষ্ঠিত
পাটকেলঘাটা প্রতিনিধি::পাটকেলঘাটার হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণসভা এবং তৎকালীন ঘটনা প্রবাহ নিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আব্দুল গফুরের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক আতাউর রহমানের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের অধ্যাপক ইদ্রিস আলী, সরদার নুরুল ইসলাম, আব্দুস সোবহান, আনন্দ মোহন মন্ডল, নাজমুল হক, শামীমা সুলতানা, ছাত্র শেখ আদনান হোসেন, প্রমুখ। বক্তারা বলেন, বিগত সরকারের মত আর যেন কোন ফ্যাসিবাদী সরকার এদেশে ক্ষমতায় না আসতেবিস্তারিত…
সাতক্ষীরায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুর্ণরবহালের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি :: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা সুবেদার ফকরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নায়েব সুবেদার কিবরিয়া মঈনুল,নায়েব সুবেদার নূরুল ইসলাম,নায়েক আব্দুস শুকর,সিপাহী শকিকুল ইসলাম,মাসপিয়া খাতুন প্রমুখ। বক্তারা বলেন,২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকান্ড ঘটানো হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে। পরে প্রহসনমূলক বিচারে ১৮ হাজারের বেশি বিডিআর সদস্যকে জেল-জরিমানাসহ চাকরীচ্যুত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগবিস্তারিত…
বুধহাটা কলেজিয়েট স্কুলে টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১ টায় স্কুল চত্বরে ফলাফল ঘোষণা করা হয়। কলেজিয়েটের অধ্যক্ষ মহিদ কুমার দাশ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। এবছর ১৪১ জন পরীক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ১৩২ জন কৃতকার্য হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫ জন, বাণিজ্য বিভাগে ১৫ জন ও মানবিক বিভাগে ৮২ জন কৃতকার্য হয়েছে। ফলাফল তৈরি করেন সহকারী শিক্ষক যুগোল কৃষ্ণ সরকার ও মনতাজ আহমেদ। অনুষ্ঠানে সকল শিক্ষকমন্ডলী উপস্থিতবিস্তারিত…


