নভেম্বর, ২০২৪
নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে র্যলী,আলোচনা সভা ও নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি :: অরাজনৈতিক পেশাজীবী সংগঠন সাতক্ষীরার ব্যাংকারদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য মটর সাইকেল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি সম্পন্ন পূর্বক আলোচনা সভায় মিলিত হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লেকভিউ কনফারেন্স রুমে ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে ব্যাংকারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার প্রধান উপদেষ্টা মো. আব্দুল জলিল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান এবং বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।বিস্তারিত…
‘আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক শিক্ষা সেমিনার
এস.এম আব্দুল্লাহ :: আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩ টায় আলোকিত জীবন কেন্দ্র সেন্টার ফর ব্রাইট লাইফ এর সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরার ঝাউডাঙ্গা আল হেরা মডেল একাডেমি অডিটরিয়ামে এ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচ্য সূচীর উপর প্রশিক্ষণমূলক আলোচনা করেন, ইসলামি ইউনিভার্সিটি অব টেকনোলজি এর প্রফেসর ড. আব্দুল আজিজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আক্তার হোসেন মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ফাযিল মাদ্রাসার সাবেকবিস্তারিত…
বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত
নিউজ ডেস্ক :: দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গঠনের ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এর আগে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে দলটির চার নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্য গঠনের ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সামনে অনেক বড়বিস্তারিত…
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় অপদ্রব্য পূষ করা চিংড়ি মাছ আটক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ এখন সাদা বিষে পরিনত হয়েছে। সাতক্ষীরার বিভিন্ন চিংড়ি খ্যাত অঞ্চলে চলছে অপদ্রব্য পূষ। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাঝেমধ্যে পূষ বন্ধ থাকলেও থেমে থেমে আবারো জেলার বিভিন্ন অঞ্চলে চিংড়ি মাছে পুষ চলছে প্রতিনিয়ত। পূষকৃত এসব মাছ ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে করে রপ্তানি করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। বৃহস্পতিবার২৮ নভেম্বর সাতক্ষীরা বিজিবি কাছে খবর আসে সাতক্ষীরার আশাশুনি এলাকা থেকে পুষ করা মাছ নিয়ে বেশ কয়েকটি পিক আপ ঢাকার দিকে রওনা দিয়েছে। মাছ বোঝাই পিকআপ গুলো সন্ধ্যা ৬ টার সময় ঝাউডাঙ্গাবিস্তারিত…
শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন: অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান
শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালানোর পর গণঅভ্যুত্থান পরবর্তী দেশে একদিকে দীর্ঘ দেড় দশক ধরে অধিকারবঞ্চিত মানুষের চাওয়া-পাওয়ার হিসেব, অন্যদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন; সবমিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান। বুধবার (২৭ নভেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক স্বৈরাচার গত ১৫ বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল। কেড়ে নিয়েছিল জনগণের সব অধিকার। সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতেবিস্তারিত…
আশাশুনিতে ৪৮ কৃষককে কৃষি সামগ্রী বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৪৮ কৃষকের মাঝে বিপুল কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকদের হাতে কৃষি সামগ্রী তুলে দেন। ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্প এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৮ জন কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরন করা হয়। কৃষি সামগ্রীর মধ্যে বীজ সংরক্ষণ পাত্র (বিভিন্ন আইটেম), ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জৈব সার, দস্তা, বোরণ, জৈ কীটনাশক, সাইন বোর্ড ও বিভিন্ন আইটেমের বীজ বতরণ করা হয়। বিতরন কার্যক্রমেরবিস্তারিত…
আশাশুনিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশ গ্রহনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, গোলাম কিবরিয়া, সুপার ড. আবুল হাসান, উপাধ্যক্ষ মাওঃ আবু তাহের, প্রধান শিক্ষকবিস্তারিত…
ই-সিগারেট নিষিদ্ধসহ তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি
নিউজ ডেস্ক :: ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধসহ প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছেন তামাক বিরোধী তরুণ সমাজ ও আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধসহ প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবিতে ছাত্র-তরুণ সমাবেশ’ শীর্ষক অনুষ্ঠানে এমন দাবি জানায় তারা। এ সময় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তরুণদের তামাকের ভয়াবহতা থেকে বাঁচাতে তারা ধুমপানের নির্ধারিত এলাকা বিলুপ্ত, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ, খুচরা বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ,বিস্তারিত…
দেবহাটায় বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত
এমএ মামুন, দেবহাটা :: দেবহাটায় ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)’র আয়োজনে মডেল মসজিদ কনফারেন্স রুমে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, এসএসিপি প্রকল্পের কনসালটেন্ট নিহার কুমার প্রামানিক, গেইনবিস্তারিত…
সাতক্ষীরার অর্থনীতিতে পরিবর্তন এনেছে মধু
মীর খায়রুল আলম ::সাতক্ষীরায় মৗে চাষী ও মধু ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবর (২৮ নভেম্বর) সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেনে জেলা মৗে চাষী ও মধু ব্যবসায়ী সমিতির আয়োজনে দিনব্যাপি এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৮০জন মৗে চাষী ও মধু ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশ (বিসিক) সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গৗেরব দাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপঙ্কর দত্ত, জেলা মৗে চাষী ও মধু ব্যবসায়ী সমিতির সভাপতিবিস্তারিত…


