বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

 

সালমানের পর এবার শাহরুখকে প্রাণনাশের হুমকি

নিউজ  ডেস্ক  ::  বাবা সিদ্দিকীর হত্যার পর তার কাছের মানুষদেরকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাদ যাননি সালমান খানও। কয়েক দফায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে লরেন্স  বিষ্ণোইয়ের গ্যাং থেকে। যার দরুণ বলিউড ভাইজানের নিরাপত্তা কঠোর করা হয়েছে। সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলিউড কিং শাহরুখ খানকে। বৃহস্পতিবার ছত্তিশগড় থেকে একটি উড়োফোন আসে মুম্বাই পুলিশের কাছে। সেই ফোনেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ইতিমধ্য়েই ফোনকল ট্রেস করে ছত্তিশগড়ে পৌঁছেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, ফয়জন নামের এক ব্যক্তিই এই ভুয়া ফোনের নেপথ্যে রয়েছে। অভিযুক্তকে নিয়ে আসাবিস্তারিত…


তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক  ::: আল্লাহর অশেষ রহমতে ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এই দেশে আধিপত্যবাদকে পরাজিত করা হয়। বিএনপি মহাসচিব বলেন, আজকে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছি ও শপথ করেছি যে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব। এর জন্য প্রয়োজনে আরও বেশি শক্তিশালী আন্দোলন করব। শ্রদ্ধা নিবেদনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়াপারসনের উপদেষ্টাবিস্তারিত…


ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

নিউজ  ডেস্ক  ::  ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে সরকারের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের স্থলাভিষিক্ত হবেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে প্রেষণে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে পদায়ন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে । বিসিএস ১৭তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনিবিস্তারিত…


সাতক্ষীরার ৫০ টাকায় তরুণ-তরুণীদের নিরাপদ ডেটিং স্পটে ভ্রাম্যমান আদালত

 নিজস্ব  প্রতিবেদক  ::: তরুণ-তরুণীদের অবাধ মেলামেশা জন্য ডেটিং স্পটে পরিণত হওয়া সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে  ভ্রাম্যমান আদালতের অভিযান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস অভিযানের নেতৃত্ব দেন। এর আগে গত ২৯ অক্টবর মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে কর্মকান্ড নিয়ে বেশ কিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয় মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টটি যেন পার্ক নয়, অনৈতিক কার্যকলাপের মিলনখানা। স্কুল কলেজ চলাকালিন প্রেমিক-প্রেমিকার পদচারণায় এটি হয়ে উঠেছে ‘নিরাপদ ডেটিং স্পটে। পার্কের প্রতিটি কোণায় কোণায় যেনো প্রেমিক যুগলের শারীরিক মিলনের আখড়া। কেউ স্কুল কলেজ ফাঁকি দিয়েবিস্তারিত…


২০ বিলিয়নের ঘরে রিজার্ভ

নিউজ  ডেস্ক  ::   অবশেষে ২০ বিলিয়ন ডলারের ঘরে অবস্থান করছে বিদেশি মুদ্রার রিজার্ভ। বিপিএম-৬ হিসাব অনুযায়ী দীর্ঘদিন ধরে তা ২০ বিলিয়নের নিচে অবস্থান করছিল। প্রবাসী আয় বাড়ায় দেশের রিজার্ভের পরিমাণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের মাসের ৬ তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ ২ হাজার ৫৭৩ কোটি মার্কিন ডলার বা ২৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার কোটি ডলার (২০ বিলিয়ন)। গত মাসের শুরুর দিকে অর্থাৎ ২ অক্টোবরবিস্তারিত…


বুধহাটায় কলেঃ স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বিবিএম কলোজিয়েট স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। বুধবার স্কুল চত্বরে ও বাজারে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠান বাউন্ডারীর মধ্যে ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বর্জ্য অপসারন করা, চিত্রাঙ্কন, বর্জ্য থেকে খেলনা তৈরী, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা বিষয়ের উপর জারীগান পরিবেশন করা হয়। কলেজিয়েটের অধ্যক্ষ দেবব্রত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। সহকারী শিক্ষক খান সালামত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনাবিস্তারিত…


সর্দি-কাশি গায়েব হবে এই পানীয়তে

নিউজ  ডেস্ক  ::  শীত আসতে না আসতেই বাড়িতে বাড়িতে এখন ভাইরাল ফিভার। সঙ্গে আবার সর্দি-কাশি। এমন অবস্থায় অনেক ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না। এদিকে দিন দিন কমছে ইমিউনিটি পাওয়ার। সুস্থ থাকতে কী করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে এই সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে তুলসী পাতা ভাবছেন কীভাবে? তাহলে চলুন আজকের প্রতিবেদনে বাঙালিদের প্রত্যেকের বাড়িতে থাকা, এই তুলসীর উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। তুলসী, আয়ুর্বেদে এটি একটি বিশেষ ঔষধি গাছ। এর পাতার মধ্যে লুকিয়ে আছে বহু ঔষধি গুণাগুণ। যা আমাদের অনেক সমস্যার সমাধান করে। এর পাতা চিবিয়ে খান বাবিস্তারিত…


আশাশুনিতে পুলিশের  অভিযানে গ্রেফতার ২

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি  থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী  পরোয়ানার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এসআই রাজীব মন্ডল অভিযান চালিয়ে সিআর-৪৭৪/২৩ এর আসামী খরিয়াটি গ্রামের নওশের গাজীর ছেলে মোবারক ও মামলা নং-৩(৯)২৪ এর আসামী গদাইপুর গ্রামের মৃত আলীমুদ্দীন মোল্যার ছেলে মজিদ মোল্যাকে আশাশুনি থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।


আশাশুনিতে দুঃস্থদের মাঝে গরু  বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে দুঃস্থদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ, সুফলভোগিদের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় দুঃস্থদের মাঝে গরু বিতরণ প্রকল্পের আওতায় এনজিও ইডা (নলতা, কালিগঞ্জ) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ইডা নলতা কালিহঞ্জ এর নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, সমাজ সেবাবিস্তারিত…


অক্টোবরে ফের বেড়েছে মূল্যস্ফীতি

নিউজ  ডেস্ক  ::  চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে। এই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ । এ ছাড়াও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।এর আগে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ সেপ্টেম্বরে কমার পর অক্টোবরে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। ১০ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতি,বিস্তারিত…