বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
পূর্ণ স্বায়ত্তশাসনসহ ২১ দাবিতে জবি ছাত্রদলের সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে দুটি প্রো-ভিসি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দল।বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সুজন মোল্লা এবং লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি আসাদুজ্জামান আসলাম। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিমের নিকট স্মারকলিপিও দেন তারা। সংগঠনটির পক্ষ থেকে ২১ দফা দাবি রাখা হয়।সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের তালিকা আগামী ১০ দিনের মধ্যে প্রশাসনেরবিস্তারিত…
যে দৃশ্যের কারণে পরিবারের কাছে ছোট হন বলিউডের এ অভিনেতা
নিউজ ডেস্ক :: ভারতীয় সিনেমা অঙ্গনে পনেরটি বছর পার করলো মধুর ভান্ডারকরের পরিচালনা এবং নীল নীতেন মুকেশ অভিনীত ‘জেল’ সিনেমাটি। নীল প্রখ্যাত গায়ক মুকেশের ছেলে। তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নিউইয়র্ক’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘প্লেয়ার্স’সহ আরও অনেক। তবে এরমধ্যে জেল সিনেমায় নীতেন সাহসী নগ্ন একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। আর এরজন্য পরিবারের কাছে ছোটও হতে হয়েছিল তাকে। খবর : টাইমস নাও নিউজ এ নিয়ে নীল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ছিল ‘জেল’। যেটি মুক্তির ১৫ বছর পরেও দর্শকদের মধ্যে এখনো আলোচনা সৃষ্টি করে। আমি চিরকালবিস্তারিত…
২৫ অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান কিনছে ইসরায়েল
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক :: মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্ণ হয়েছে। এ ছাড়া লেবাননেও ইসরায়েলি হামলায় অকাতরে প্রাণ হারাচ্ছে একের পর এক বেসামরিক নাগরিকরা। এরইমধ্যে সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইসরায়েল। অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান কিনছে দেশটি। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২৫টি অত্যাধুনিক এফ-১৫ মার্কিন যুদ্ধবিমান কিনতে চলেছে। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। এসব বিমানের জন্য পাঁচ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করবে তারা। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে,প্রতিরক্ষা মন্ত্রণায় গত বুধবার (০৬বিস্তারিত…
মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি- নাট্যকার আব্দুল ওহাব আজাদ’র সঞ্চালনায় সভায় সংগঠনকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ড. মোঃ আব্দুল বারী, উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি,শেখ আজিজুল হক, তৃপ্তিমোহন মল্লিক,সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান,জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুরবিস্তারিত…
সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার কীর্তিপুর এলাকার মো. আকবর গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা থানার জেঠুয়া গ্রামের শামসুর রহমানের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, চুকনগর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত অপর ব্যক্তিকে ফায়ার সার্ভিসেরবিস্তারিত…
ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
মুহাম্মদ হাফিজ :: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে আহ্বায়ক করা হয়েছে আল শাহরিয়ার এবং সদস্য সচিব হয়েছেন মোঃ ইকবাল হোসেন। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক শারাফাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া এই কমিটির যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন, ফয়সাল হোসেন,জেসমিন সুলতানা,মুত্তালিব হোসেন, সাইফুল ইসলাম, মহিন শেখ, আলআমিন শুভ,হাবিবুর রহমান, ইকবাল হোসেন, মোঃ রাকিব রোমান। কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ নূরে আলমবিস্তারিত…
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
নিউজ ডেস্ক :: আজ ৭ নভেম্বর। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।বিস্তারিত…
আশাশুনি থানা পুলিশের অভিযানে ৮ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামীসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই মোঃ নাহিদুল ইসলাম, এসআই মোঃ মোমরেজ আলী, এসআই রাজীব মন্ডল, এএসআই আঃ কুদ্দুস, এএসআই আনিসুর রহমান পৃথক অভিযানে সিআর-৪১৫/২৩ (আশাঃ) এর আসামী বিছট গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর ছেলে আঃ রহিম গাজী, সোবহান কারিকরের ছেলে মোশারফ কারিকর, নেছার উদ্দীন গাজীর ছেলে আনিছুর গাজী, আবু বক্কর গাজীর ছেলেরমাসুম গাজী, মৃত সৈয়দ গাজীরবিস্তারিত…
আশাশুনি সদরে খেলার মাঠ ও খাস জমি পরিদর্শনে এসি ল্যান্ড
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদরের শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় খেলার মাঠ ও খাস জমি দেখতে সরজমিন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। মঙ্গলবার জমি দেখতে ও এলাকার মানুষের দাবীর কথা শুনতে তিনি সরজমিন যান। শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অনুমান ১২ বিঘা খাস জমি রয়েছে। যেখানে ইতিপূর্বে মাছ চাষ করা হতো এবং একটি মক্তব ছিল। মরিচ্চাপ নদী খনন করায় মাটি ভরাটের কারনে মাছ চাষের জমি ভরাট হয়ে গেছে। এলাকার যুবকরা সেখানে ফুটবলসহ নানা খেলাধূলার মাঠ হিসাবে ব্যবহার শুরু করোছে।বিস্তারিত…
কেসিসি’র অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি উন্নয়ন কমিটির
খুলনা প্রতিনিধি :: খুলনা সিটিকর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, খুলনা শহরে বসবাসরত সকল নাগরিকের নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব এই প্রতিষ্ঠানের। বর্তমান খুলনা শহরের যানযট দিনদিন এতই বৃদ্ধি পাচ্ছে যার ফলে ছোটখাটো দুর্ঘটনা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। খুলনা শহরে রাস্তাঘাটের বেহালদশা চলাচলে চরম ভোগান্তি হচ্ছে, রাস্তাঘাট দ্রæত সংস্কার ও নির্মান কাজ শেষ করে জনগনের দূর্ভোগ কমাতে হবে। কেসিসি ইতিমধ্যে খুলনা শহরে যে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে তাকে স্বাগত কিন্তু ফুটপাত দখলমুক্ত ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত না রাখলে জনগন এর সুফল পাবে না। এই সকল বিষয়েরবিস্তারিত…


