সোমবার, অক্টোবর ৭, ২০২৪
এবার চলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন
নিউজ ডেস্ক :: সরকারি অনুদানের চলচ্চিত্র নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি পুনর্গঠন করেছে সরকার। সর্বোচ্চ স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সঙ্গে চলচ্চিত্র বাছাইয়ের জন্য পুনর্গঠিত এই কমিটির সভাপতি হিসেবে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।সোমবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১০ সদস্যের এই কমিটির কথা জানানো হয়। কমিটির সদস্য সচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নায়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগেরবিস্তারিত…
ব্রাজিলের গোলরক্ষকের পর ডিফেন্ডারও ‘আউট’
নিউজ ডেস্ক :: অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে ব্রাজিলের ত্রাহি অবস্থা। একের পর এক ফুটবলার চোটাঘাতে ছিটকে যাচ্ছেন। ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ছিটকে গেছেন। এবার সাইডলাইনে তাদের সঙ্গী হলেন ডিফেন্ডার এদের মিলিতাও। সোমবার (৭ অক্টোবর) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বাঁ পায়ের ঊরুর পেশির চোটে ভুগছেন মিলিতাও। তাই চিলি ও পেরুর বিপক্ষে পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচের স্কোয়াডে মিলিতাওয়ের জায়গা নেবেন ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনো। সিবিএফ থেকে জানানো হয়, ‘রোববার তার (মিলিতাও) কিছু পরীক্ষা করানো হয়,বিস্তারিত…
গুম-খুনে জড়াবে না র্যাব: মহাপরিচালক
নিউজ ডেস্ক :: র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) গুম-খুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেছেন, র্যাবে আয়নাঘর বলে কিছু নেই আর বিচারবহির্ভূত কোনো কিছু হওয়ার সুযোগ নেই।সোমবার বিকালে র্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, ‘বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র্যাব জড়াবে না। কাউকে এক স্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। র্যাব আইনের মধ্যে থেকে কাজ করবে। গুম-খুন ফৌজদারি অপরাধ মন্তব্য করে তিনি বলেন, বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাশত করা হবেবিস্তারিত…
চুপি চুপি বিয়ে সারলেন অভিনেত্রী স্বীকৃতি
নিউজ ডেস্ক :: চুপি চুপি বিয়ে সারলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। বাঙালি রীতি অনুসারে গত মাসে বিয়ে হয় তার। নীরবে নিভৃতে গায়েহলুদ, মেহেদি, সঙ্গীত, রিসেপশন, সবই হয়েছে স্বীকৃতির। জানা যায়, স্বীকৃতির বরের নাম রাহুল। তিনি বিনোদন জগতের কেউ নন। স্বামী সম্পর্কে অভিনেত্রী মুখ খুলতে চাননি। বিয়ে নিয়ে প্রশ্ন করতেই অভিনেত্রী জানান, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ব্যক্তিগত জীবনটা একান্তই আমার ব্যক্তিগত। আমি কিছু বলতে চাই না। জানি না বিয়ের ছবিগুলো কিভাবে প্রকাশ্যে এলো। স্বীকৃতির বিয়ের ছবিতে তাকে সাদা শাড়ি, আর লাল-গোলাপি মিশিয়ে ডিজাইনার ব্লাউজ আর ভারি গহনায় দেখাবিস্তারিত…
বিএসইসি কার্যালয়ের নিরাপত্তায় থাকবে সশস্ত্র বাহিনী
নিউজ ডেস্ক :: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে নিরাপত্তা দেবে সশস্ত্র বাহিনী। সোমবার বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে। এতে বলা হয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর সুরক্ষায় দায়বদ্ধ থাকবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় ও নির্বিঘ্নভাবে করার লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধরাবাহিকতায় রোববারবিস্তারিত…
৫ প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি ঘোষণা করলো ন্যাশনাল ব্যাংক
নিউজ ডেস্ক :: ৫ প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে ঘোষণা করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত ২রা অক্টোবর ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সাদ মুসা গ্রুপ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান রেডিয়াম কম্পোজিট টেঙটাইল মিলস লি., এফএমসি ডকইয়ার্ড লি. ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান ফ্রেন্ডস মাল্টি ট্রেড করপোরেশন এবং ব্রডওয়ে রিয়েল এস্টেট লি.কে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। এসব প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ৫ হাজার ৬২৪ কোটি টাকা। ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত নির্দেশনা পরিপালন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে সাদবিস্তারিত…
সভাপতি মুস্তাফিজ সেক্রেটারি সাইফুল্লাহ
ইয়াং মুসলিম জেনারেশান, ঝাউডাংগা এর নবগঠিত কমিটি প্রকাশ অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা :: সাতক্ষীরা সদরের ঝাউডাংগা ও আশপাশের গণমানুুষের প্রানের সামাজিক সংগঠন ইয়াং মুসলিম জেনারেশানের কমিটি প্রকাশ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝাউডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাষ্টার আব্দুল ওহাব। আলোচনা করেন জনাব আব্দুর রহমান, সাবেক সভাপতি জামাল নাসের ডিউক, মশিউর রহমান, ওয়ালিউল্লাহ, আব্দুস সালাম, মনিরুজ্জামান মিনু, মোস্তাফিজুর রহমান, মামুনুর রশীদ মিলন প্রমুখ। অনুষ্ঠান থেকে কার্যনির্বাহী কমিটির সভাপতি শরীফ মোস্তাফিজ বিল্লাহ ও সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল্লাহ সহ ২০ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াং মুসলিম জেনারেশানের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল হান্নান।
পূজার ‘ব্ল্যাকমানি’র শুটিং শুরু
নিউজ ডেস্ক :: বড় পর্দায় একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন রায়হান রাফী। যার সবশেষ সংযোজন শাকিব খানের ‘তুফান’। এর বাইরে ওটিটির কাজের মাধ্যমেও হয়েছেন প্রশংসিত। প্রযোজক ও দর্শকদের আস্থায় পরিণত হয়েছেন তিনি। এবার প্রথমবার তিনি ওটিটি প্ল্যাটফরম বঙ্গের প্রযোজনায় নিয়ে আসছেন ওয়েব সিরিজ। নাম ‘ব্ল্যাকমানি’। এর মাধ্যমে দীর্ঘদিন পর রাফীর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরি। চমক হিসেবে আরও থাকছেন নায়ক রুবেল, নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ। ‘ব্ল্যাকমানি’ নির্মাণ উপলক্ষে ৫ই অক্টোবর বিকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এইবিস্তারিত…
৩২ মিনিটেই হ্যাটট্রিক, ফ্লিকের চোখে গোলমুখে বিশ্বসেরা লেভানডোভস্কি
নিউজ ডেস্ক:: রবার্ট লেভানডোভস্কির বয়স পেরিয়ে গেছে ৩৬ বছর। কিন্তু গোলমুখে ধীরে ধীরে আরো ক্ষুরধার হচ্ছেন যেন তিনি। রোববার রাতে লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে তাদের ঘরের মাঠ মেন্দিজোররোৎসা স্টেডিয়ামে বার্সেলোনার হয়ে করেন ৩ গোল। বার্সাও জিতেছে ৩-০ গোলে। পোলিশ ফুটবল তারকা লেভানডোভস্কি যেন ফিরে গেছেন ক্যারিয়ারের সেরা সময়ে। অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি। বার্সেলোনার আক্রমণভাগে লেভানডোভস্কির ধার ও ধারাবাহিকতায় উচ্ছ্বসিত কোচ হ্যান্সি ফ্লিক। ফ্লিক বলেন, ‘আমার চোখে গোলমুখে এই মুহূর্তে বিশ্বসেরা লেভা।’ লেভানডোভস্কি-রাফিনহা-ইয়ামাল, চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছেন বার্সেলোনার ফরোয়ার্ড লাইনের এই তিন ফুটবলার। রাফিনহা গোল করেছেন পাঁচটি, অ্যাসিস্টবিস্তারিত…
খালিস্তান নয়, অখণ্ড ভারতকে সমর্থন করি আমরা : কানাডা
নিউজ ডেস্ক :: কানাডা ভারতের ভৌগলিক অখণ্ডতায় বিশ্বাস করে এবং এর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন রোববার রাজধানী অটোয়াতে এক অনুষ্ঠানে খালিস্তান ইস্যুতে কানাডার অবস্থান স্পষ্ট করেছেন। মরিসন বলেন, “ভারতের ভৌগলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন আমাদের রয়েছে। এটি পুরোপুরি পরিষ্কার এবং কোনো সংশয় এখানে নেই। ভারতের অখণ্ডতাকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে। ভারত এক এবং এটিই সত্য।” ভারতের বিচ্ছন্নতাবাদী খালিস্তানি আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা এবং কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডকে ঘিরে গত বছর ভারতের সঙ্গে টানাপোড়েনে জড়িয়ে পড়ার পর এই প্রথম ভারতের অখণ্ডতা নিয়ে নিজেদের


