সোমবার, অক্টোবর ৭, ২০২৪
সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগ সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাউছার মো. আবদুল ওয়াহিদ, উপ-বিভাগীয় প্রকৌশলী-১ রাহুল দেব পাল, উপ-বিভাগীয় প্রকৌশলী-২ তানভীর হাসান, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ উপবিভাগীয় প্রকৌশলী শেখ আল- মুয়িজুর রহমান, গণপূর্ত বিভাগ সাতক্ষীরা-২ উপসহকারী প্রকৌশলী তানভীর হোসাইন, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেলবিস্তারিত…
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। অবস্থায় আজ সকাল থেকে আগামী বুধবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী বুধবার সকাল ৯টা থেকে পরবর্তীবিস্তারিত…
পানি বন্দিদের উদ্ধারে কঠোর প্রচেষ্টায় আব্দুস সবুর
আব্দুল করিম, ধুলিহর :: সাতক্ষীরা সদর উপজেলার পৌরসভা, ধুলিহর, ব্রহ্মরাজপুর এবং ফিংড়ি ইউনিয়ন বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এলাকায় বসবাসের অনুপোযোগী হওয়ায় মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছে। সাতক্ষীরা সদর জামায়াতে উপজেলা জায়েন্ট সেক্রেটারি মাওঃ আব্দুস সবুরের প্রচেষ্টায় সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সোয়ায়েব আহম্মেদ, এসিল্যান্ড জনাব অতীশ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইয়ারুল হক ও সহযোগিতায় পানি নিষ্কাশনের জন্য বেতনা নদী খননের সময় নদীতে যে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধগুলো ভেঙ্গে দেওয়া হচ্ছে। সোমবার (০৭ অক্টোবর) মাওঃ আব্দুস সবুর এলাকাবাসীদের নিয়ে আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় নদীবিস্তারিত…
সাতক্ষীরা ডিবি পুলিশের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার :আটক ১
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা সুযোগ্য পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম ইসলামের নির্দেশনায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ১০০পিছ ইয়াবা টাাবলেট উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় অভিযান চলাকালে ৪ অক্টোবর বিকাল ৪ঃ৪৫মিনিটে এস আই আবু সুফিয়ান ও এস আই শেখ জামাল হোসেন সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন মুরারিকাটি মোড়ের কাছে মিনারুলের চায়ের দোকানে সামনে থেকে ইয়াবা আটক করা হয়। এ সময় ইয়াবা বহন করার অপরাধে মোঃ আবু বকরবিস্তারিত…
ল স্টুডেন্টস ফোরামের স্থগিত নির্বাচন ১৯ অক্টোবর
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী আইনের শিক্ষার্থীদের একমাত্র সংগঠন ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক নির্বাচন ১৯ অক্টোবর অনুষ্টিত হবে। সাতক্ষীরা ল কলেজে অধ্যক্ষ ও ল স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা ড. রবিউল ইসলাম খানের সাথে মতবিনিময়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেন নির্বাচন কমিশন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাবুদ্দিন সাজু, নির্বাচন কমিশনার নাজমুল হক, এসএম বিপ্লব হোসেন, সালাউদ্দিন রানা প্রমুখ। প্রসঙ্গত, সম্প্রতি ২০২৪ সালের নির্বাচন অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়। নির্বাচনে ৪টি পদ বাদে বাকীপদগুলোতে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। বাকী ৪ পদে আগামী ১৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।বিস্তারিত…
সাতক্ষীরার উন্নয়নে জেলা সমিতির ৫ দাবি
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা জেলার উন্নয়নে ৫ দফা দাবি উত্থাপন করেছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা। এসময় জেলার বিভিন্ন সমস্যা সমাধানের কথাও তুলে ধরেন জেলা সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার (৫ অক্টোবর) রাত ৮ টায় রাজধানীর পান্থপথে অবস্থিত সমিতির কার্যালয়ে এক সভায় এই দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: যশোর-সাতক্ষীরা, খুলনা-সাতক্ষীরা-ভেটখালী ফোর লেন সড়কসহ সকল জরাজীর্ণ রাস্তা সংস্কার, নদীর বাঁধ ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনের জরুরী ব্যবস্থা নেয়া, মৎসচাষ নিরাপদ করার লক্ষে ভূমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, মাদক নিয়ন্ত্রণ এবং সাতক্ষীরায় একটি পর্যটক জেলা হিসেবে গড়ে তোলা। এছাড়াও সভায় সাতক্ষীরাবিস্তারিত…
বুধহাটায় ইসলামী আন্দোলনের সদস্য তারবিয়াত অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা দঃপাড়া বাইতুন নুর জামে মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতে জামে মসজিদে এ তারবিয়াত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাওঃ আবু জাফর। বুধহাটা ওয়ার্ড সভাপতি আসমাতুল্লাহ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা সভাপতি আলহাজ্ব শফিউদ্দীন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি আল আমিন বাপ্পী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, আক্তারুল ইসলাম মোজাহিদ, হাফেজ আব্দুল আলিম প্রমুখ।
আশাশুনিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ পালন করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, আইসিটি কর্মকর্তা আক্তারবিস্তারিত…
আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার অতি বৃষ্টি ও বাইরের এলাকার পানিতে নিমজ্জিত কুল্যানইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মইনুল ইসলাম। শনিবার বিকাল ৪ টার দিকে তিনি প্লাবিত এলাকা পরিদর্শন ও এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন। অতি বৃষ্টি এবং তালা ও সদর উপজেলার পানির তোড়ে আশাশুনি উপজেলার কুল্যা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইউনিয়ন ৩টির শত শত ঘরবাড়ি, অসংখ্য মৎস্য ঘের, পুকুর, আমন ধান ক্ষেত, সবজি ক্ষেত প্লাবিত হয়েছে। মানুষ চরম অহয়ত্বের মধ্যে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। প্লাবিত এলাকার অবস্থা,বিস্তারিত…
কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির বিশেষ সাধারণ সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: কপিলমুনি প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটির বাইরে অনুরুপ কমিটি ঘোষণা দেওঘায় সংগঠন পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় রবিবার ৬ অক্টোবর সন্ধ্যা ৭ টায় ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের সাধারণ সদস্য পদ থেকে এস. এম আব্দুর রহমান, জি.এম মোস্তাক আহম্মেদ, মুন্সী রেজাউল করিম মহাব্বতকে আজীবন বহিস্কার করা হয়েছে। ক্লাবের আহ্বায়ক এইচ.এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলাম বজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মোট ১৫ জন নতুন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স.ম সালাহ উদ্দীন ইউসুফ সালাম, এইচ,বিস্তারিত…


