শনিবার, অক্টোবর ৫, ২০২৪

 

আমতলীতে এক দফা দাবি নিয়ে রাস্তায় শিক্ষকরা

নিউজ ডেস্ক :: বরগুনার আমতলীতে এক দফা এক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন শিক্ষকরা। শনিবার (৫ অক্টোবর)  সকাল ১০টার দিকে  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আমতলী উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক সহিদুল ইসলাম ঝণ্টু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি একেএম জিল্লুর  রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জাকির খান, আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল আলম প্রমুখ।বিস্তারিত…


আলোচনার এজেন্ডার ওপর নির্ভর করছে সংস্কারের বিষয়ে জামায়াতের প্রস্তাব

নিউজ ডেস্ক :: রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফার সংলাপ হতে যাচ্ছে আজ শনিবার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আলোচনার মুখ্য বিষয় হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং এ বিষয়ে দলগুলোর পরামর্শ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধানের সংস্কারে যে কমিটিগুলো করা হয়েছে সে কমিটিগুলোর কাছে আমাদের প্রস্তাবনা তুলে ধরব। আমাদের সংস্কার প্রস্তাবে যেসববিস্তারিত…


ডজনে ডিমের দাম বাড়ল ১০ থেকে ২০ টাকা, কারণ কী?

নিউজ ডেস্ক :: এক সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ১০ টাকা করে। গত সপ্তাহে যেখানে এক ডজন ডিম বিক্রি হচ্ছিল ১৬০ টাকা করে, সেখানে এই সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। গত তিন সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্মে ডজন প্রতি ডিম ১৮০ টাকাতেও বিক্রি করতে দেখা গেছে। অথচ তিন বা চার সপ্তাহ আগেও ডজন প্রতি ডিম বিক্রি হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে।কিন্তু হঠাৎ করেই এভাবে ডিমের দাম বাড়ার কারণ কী? সংশ্লিষ্টদের দাবি, ‘করপোরেট ব্যসায়ীদের সিন্ডিকেটেরবিস্তারিত…


সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়: কর্নেল অলি

নিউজ ডেস্ক :: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রায় দুই মাস সময় পূর্ণ করেছে। এ সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক, তবে এখনো মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও দুশ্চিন্তা কাজ করছে। কারণ সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়। শনিবার সকালে রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কর্নেল অলি বলেন, কোনো অবস্থাতেই দেশের মানুষকে নিরাশ করা যাবে না। আমাদের সবাইকে সরকারকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবেবিস্তারিত…


ফের বড় পর্দায় ইয়াশ

নিউজ ডেস্ক :: নাটক নিয়ে বর্তমানে তুমুল ব্যস্ত সময় পার করছেন ইয়াশ রোহান। বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন। বিশেষ করে অন্যরকম একটি ইমেজ তিনি এরইমধ্যে গড়েছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় কাজের অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে হয়েছেন প্রশংসিত। এদিকে নতুন খবর হলো ইয়াশ রোহান দ্রুতই ফের বড় পর্দায় হাজির হচ্ছেন। তার অভিনীত নতুন এ সিনেমার নাম ‘শরতের জবা’। পরিচালনা করেছেন কুসুম সিকদার। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিতে তিনি অভিনয় করেছেন কুসুমের বিপরীতেই। ছবিটি মুক্তি পাবে ১১ই অক্টোবর। ছবিতে একেবারেই অন্যবিস্তারিত…


পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ বাংলাদেশের রাম সিং, আবেদন যাবে গিনেস বুকে

  নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এমন একজন প্রবীণ পুরুষ রয়েছেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ১১৯ বছর। তিনি শ্রীমঙ্গলের দুর্গম সীমান্তবর্তী এলাকা মেকানিছড়ার বাসিন্দা রাম সিং গড়। গিনেস বুক অব রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে প্রবীণ পুরুষের বয়স ১১১ বছর। তিনি ইংল্যান্ডের নাগরিক জন আলফ্রেড টিনিসউড। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি যাবতীয় রেকর্ড নথিবদ্ধকারী সংস্থা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। কিন্তু সবকিছু ঠিক থাকলে পৃথিবীর সবচেয়ে প্রবীণ পুরুষ হিসেবে রেকর্ডের জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদনের কথা জানায় প্রশাসন। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তেরবিস্তারিত…


শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্টের সঙ্গে জয়শঙ্করের যে আলোচনা হলো

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: রাজধানী কলম্বোতে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিশানায়েকে ক্ষমতায় আসার পর এটাই প্রথম কোনো বিদেশি উঁচু পর্যায়ের কর্মকর্তার শ্রীলঙ্কা সফর এবং তার সঙ্গে সাক্ষাৎ। দিশানায়েকে বাম ধারার। তিনি চীনপন্থি। কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধিতে ভারতের পূর্ণাঙ্গ সমর্থনের অঙ্গীকার করেছেন এস জয়শঙ্কর। শুক্রবার তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়। এতে ভারতের নিরাপত্তা স্বার্থ, মৎস্য আহরণ নিয়ে বিদ্যমান বিরোধ, স্থগিত হয়ে থাকা শ্রীলঙ্কার তামিলদের রাজনৈতিক পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জয়শঙ্কর। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উপযুক্ত সময়ে দিশানায়েকেকে ভারতবিস্তারিত…


বাংলাদেশের অবস্থা দেখে অস্ট্রেলিয়াকে সতর্ক হতে বললেন হ্যাডিন

নিউজ  ডেস্ক :: বর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই সামনে রেখে অস্ট্রেলিয়াকে সতর্ক বার্তা দিলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার ব্র্যাড হ্যাডিন। আগামী নভেম্বরে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে যে খেলাটা রোহিত শর্মারা দেখিয়ে দিয়েছেন, তাতে চক্ষু চড়কগাছ হয়ে গেছে অজিদেরও। একটা সময় মনে হয়েছিল ম্যাচ নিশ্চিতভাবেই ড্র হতে চলেছে। কিন্তু দু’দিন সময় পাওয়ার পর টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ঠিকই ম্যাচ বের করে নেয় ভারত। ভারতের মারকুটে ব্যাটিং দেখে অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন হ্যাডিন। সর্বশেষ দুইবার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতে এসেছে ভারত। এবারও একই ফল হতে পারে, মনে করছেনবিস্তারিত…


নিগারদের ‘ইংলিশ পরীক্ষা’ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ

নিউজ  ডেস্ক :: ‘প্রথমত জয় দিয়ে শুরু করতে চাই’- বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে এই লক্ষ্যের কথা বলেছিলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ম্যাচে তার দল সেটা করতে পেরেছে। স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। তবে একদিনের ব্যবধানে তাদের নামতে হচ্ছে বড় পরীক্ষায়। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আসরে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ম্যাচ শুরু বিকাল ৪টায়। পেসার জাহানারা আলম বলেন, প্রতিপক্ষ হিসেবে ইংলিশরা কঠিন হলেও জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় নিয়ে গতকাল সংবাদ সম্মেলেনে জাহানারা বলেন, ‘আমরা অন্ততবিস্তারিত…


ভারতে অনুপ্রবেশকালে শার্শা সীমান্তে ৪ বাংলাদেশি আটক

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের পাঁচভুলোট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে ৩ জন মহিলা ও ১ জন পুরুষ রয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আটকরা হলেন: বাগেরহাটের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০), সঞ্জয় শিকদারের মেয়ে অর্পিতা শিকদার (৩০), মাগুরার গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জু শ্রী জোয়ারদার (৩৭) ও গিরিশচন্দ্রের মেয়ে দিঘির জোযদস(১৪) পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার মো. ওমর ফারুক জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে ঢুকবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়েবিস্তারিত…