বাংলাদেশের অবস্থা দেখে অস্ট্রেলিয়াকে সতর্ক হতে বললেন হ্যাডিন
নিউজ ডেস্ক :: বর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই সামনে রেখে অস্ট্রেলিয়াকে সতর্ক বার্তা দিলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার ব্র্যাড হ্যাডিন। আগামী নভেম্বরে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে যে খেলাটা রোহিত শর্মারা দেখিয়ে দিয়েছেন, তাতে চক্ষু চড়কগাছ হয়ে গেছে অজিদেরও।
একটা সময় মনে হয়েছিল ম্যাচ নিশ্চিতভাবেই ড্র হতে চলেছে। কিন্তু দু’দিন সময় পাওয়ার পর টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ঠিকই ম্যাচ বের করে নেয় ভারত। ভারতের মারকুটে ব্যাটিং দেখে অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন হ্যাডিন। সর্বশেষ দুইবার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতে এসেছে ভারত।
এবারও একই ফল হতে পারে, মনে করছেন হ্যাডিন। ব্র্যাড হ্যাডিন বলেন, ‘আমার মনে হয় গত দুবারের সিরিজের যা ফল হয়েছে, সেটা আবারও হতে পারে। কারণ বাংলাদেশ ম্যাচে যদি লক্ষ্য করা যায়, তাহলে ভারতের কাছে হারানোর কিছুই ছিল না। যেটা হতে পারত সেটা ড্র, কোনোভাবেই ভারত হারত না। রোহিতের কাছে সুযোগ ছিল, সেটাই কাজে লাগিয়েছে ও ।
এভাবে টেস্ট ম্যাচ জিতে নেওয়া একটা দুর্দান্ত ব্যাপার।’ রোহিতের অধিনায়কত্বকেও বাহবা দিচ্ছেন হ্যাডিন। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক বলেন, ‘ওরা (ভারত) নিজেদেরকে জয়ের একটা সুযোগ তৈরি করে দিয়েছিল। কত রান করবো, সেটা ভারতীয় ব্যাটারদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না।
বাংলাদেশকে কত তাড়াতাড়ি আউট করতে পারবে, এবং সেটার জন্য নিজেদের কতটা সময় লাগবে সেটাই ছিল রোহিতের দলের কাছে বেশি জরুরি। ও এমন দলেরই অধিনায়ক, সবসময়ই জিততে পছন্দ করে। ওকে হ্যাটস অফ জানাতেই হয়’।ব্র্যাড হ্যাডিন বলেন, ‘যেখানে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ রান প্রতি ওভারে তুলতে অনেক দল ভয় পায়, সেখানে রোহিত শর্মার দল পুরো ম্যাচের ফলাফলই বদলে দিয়েছে।
তাই ভারতকে হ্যাটস অফ।’ কানপুর টেস্টে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে মাত্র ৩৪.৪ ওভারে নয় উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে আটকে দেয় বাংলাদেশকে। পরে দিনের ৪৪ ওভার বাকি রেখেই ৭ উইকেটে জয় পায় স্বাগতিকরা। এর আগে ম্যাচের প্রায় আড়াই দিনের খেলা বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
সম্পর্কিত সংবাদ
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
কানসাস সিটিতে আর্জেন্টাইন সমর্থকদের ঢল। লিওনেল মেসিদের ওপর তাদের এতটাই বিশ্বাস ছিল যে, সুইজারল্যান্ড সমতাবিস্তারিত…
দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
জন আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। শেষ ৩২-এর ম্যাচেবিস্তারিত…


