ভারতে অনুপ্রবেশকালে শার্শা সীমান্তে ৪ বাংলাদেশি আটক

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের পাঁচভুলোট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে ৩ জন মহিলা ও ১ জন পুরুষ রয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


আটকরা হলেন: বাগেরহাটের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০), সঞ্জয় শিকদারের মেয়ে অর্পিতা শিকদার (৩০), মাগুরার গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জু শ্রী জোয়ারদার (৩৭) ও গিরিশচন্দ্রের মেয়ে দিঘির জোযদস(১৪)

পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার মো. ওমর ফারুক জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে ঢুকবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী পাঁচভুলোট মাঠ এলাকা থেকে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে।  পরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে সীমান্তে বিজিবি, পুলিশ ও ভারতীয় বিএসএফের নিরাপত্তার মধ্যেও দালাল চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে ভারতে মানবপাচার করছে বলে অভিযোগ রয়েছে। এরইমধ্যে বড় অঙ্কের অর্থের বিনিময়ে সীমান্তের বিভিন্ন ঘাট দিয়ে অপরাধীদের ভারতে পালাতে সহযোগিতার অভিযোগ রয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ