শনিবার, অক্টোবর ৫, ২০২৪
বাংলাদেশে প্রতিমা ভাঙচুর সঠিক বার্তাবহ নয়
নিউজ ডেস্ক :: বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা ভাঙচুরের ঘটনা অবাঞ্ছিত বলে মনে করে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, সামাজিক সম্প্রীতি রক্ষার উৎসবের ক্ষেত্রে এসব ঘটনা প্রকৃত বার্তা দেয় না। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক আক্রমণ এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোথাও কোথাও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটছে। এ বিষয়ে আজ শুক্রবার প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। আশা করি, সেই সুরক্ষা সংখ্যালঘুদের দেওয়া হবে।’ রণধীর জয়সোয়াল বলেন, মূর্তি ভাঙার মতো ঘটনা মোটেই অভিপ্রেতবিস্তারিত…
মৃত্যু এক অনিবার্য সত্য
নিউজ ডেস্ক :: প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। তাই মুমিন মুসলমানরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে। মৃত্যুর মাধ্যমেই দুনিয়ার জীবনের সমাপনী আসে এবং আখেরাতের অনন্ত-অসীম জীবনের সূচনা হয়। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘তোমরা যেখানে যে অবস্থাতেই থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। যদি তোমরা মজবুত দুর্গের মধ্যে অবস্থান করো, তবুও।’ (সুরা নিসা ৭৮) তাই সর্বাবস্থায় আমাদের মৃত্যুর কথা স্মরণ করা উচিত। কারণ কখন যে কার মৃত্যুর ডাক চলে আসে আমরা কেউই সেটা জানি না। আমাদের কাছে সেটা অজানা থাকলেও তাকদিরেবিস্তারিত…
সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ সাতক্ষীরা সিটি হাসপাতালের উদ্বোধন করলেন
ষ্টাফ রিপোটার ::মানবতার হাসপাতাল” এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) বিকালে হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতালের সিও এন্ড প্রতিষ্ঠাতা ডা. নাজমুস সাহাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সাতক্ষীরা সিটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক এনবিআর চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, “জনগনকে এমনভাবে চিকিৎসা সেবা দিতে হবে যাতে চিকিৎসার জন্য কোন নাগরিক ভারতে না যায়। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকে চিকিৎসা সেবাই অবদান রাখতে হবে। আমি মনেবিস্তারিত…
নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা
কালিগঞ্জ প্রতিনিধি :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ৬ নাম্বার ওয়ার্ডের ইন্দ্রনগর-ইছাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় নলতার ইছাপুর পাঞ্জেগানা মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় ৬ নাম্বার ওয়ার্ড সভাপতি সাংবাদিক মামুন বিল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ আশরাফ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, নলতার ৬ নাম্বার ওয়ার্ডের সহ-সভাপতি আমান উল্লাহ ও উক্ত ওয়ার্ডের বাংলাদেশ জামায়াত ইসলামির সভাপতি মুতাছিম বিল্লাহসহ আরো অনেকে।
শ্যামনগরে জামায়াত ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার মুন্সিগঞ্জ ইউনিয়ন দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল দশটায় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মুন্সিগঞ্জ ইউনিয়ন আমীর-গাজী আবুল হোসাইনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-৪, গাজী নজরুল ইসলাম- সাবেক উপজেলা আমীর জনাব মাওলানা আব্দুল মজিদ, বক্তব্য রাখেন – উপজেলা আমীর – মাওলানা আব্দুর রহমান, উপজেলা অফিস সেক্রটারী মহসিন আলম, আযাহারুল ইসলাম, নাজমুল হোসেন, আল আমিন, হাবিবুর রহমান প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারবিস্তারিত…
উদারতা যুব ফা্শউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন এর উদ্দ্যোগে আশাশুনি উপজেলার বিশ জন মেধাবী অসহায় শিক্ষার্থীকে এএমএফ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে । আল-আমিন এর সার্বিক দিকনির্দেশনায় শিক্ষা সম্পাদক আরিফ বিল্লাহ শোভনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের নির্বাহী প্রধান জুবায়ের আহম্মেদ আদর্শ ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের করোনীয় বিষয়ক আলোচনা করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সালেহা তাসনিম সমাপ্তি বলেন , আমরা চিরদিন উদারতার কাছে কৃতজ্ঞ থাকবো যেখানে অর্থ আমাদের স্বপ্ন দেখার পথে পতিবন্ধকতা সেখানে উদারতা আমাদের স্বপ্ন পূরণের সহযাত্রী হিসেবে কাজ করছে এটা আমাদের জন্য বড় প্রাপ্তিবিস্তারিত…


