সেপ্টেম্বর, ২০২৪
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় সকল আহত ও নিহতদের রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে শহরের টাইগার পয়েন্টে সংগঠনের কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব অনুষ্ঠানের করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কেশবপুর এর সভাপতি ওয়াজেদ খান ডাবলু, কবি ও সাহিত্যিক শেখ মিজানুর রহমান মায়া, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকারবিস্তারিত…
সাতক্ষীরা শিল্পী পরিবারের পরিবেশনায় গানে গানে অনুদান সংগ্রহ
এম এ আজিজ: আজ সোমবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬,২০ মিনিট পর্যন্ত কলারোয়া শহীদ মিনারের সামনে মেইন রোড সংলগ্ন, সাতক্ষীরা সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন তথা সাতক্ষীরা শিল্পী পরিবার সংগীত পরিবেশন করেন। “মানুষ মানুষের জন্য ” এই স্লোগানের ধারাবাহিকতায় একের পর এক শিল্পীদের কন্ঠে গেয়ে যাওয়া সুমধুর সংগীত পরিবেশনের মাধ্যমে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আকুতি জানান। মাহবুব এর সার্বিক পরিচালনায় শিল্পী সোহাগ, শিল্পী, ছোঁয়া, অজয় সাহা , আলাউদ্দিন, শিরিনা, গাজী সহ ১৮-২০ জনের শিল্পীগ্রুপ। যাতায়াতের মাঝে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ , বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদেরকে সহযোগিতা করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক @ গন্ডার র্যাবের হাতে আটক।
প্রেস বিজ্ঞপ্তি ১। র্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল গত ০৬ আগস্ট ২০২৪ তারিখ হাইসিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে জেল পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ১। এমদাদুল হক @ গন্ডার (৩৭), পিতা-হক সাহেব হাওলাদার @ গন্ডার, সাং-দক্ষিন চেচরি, থানা- কাঠালিয়া, জেলা- ঝালকাটি’ কে ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২০০ ঘটিকার সময় রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। ২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত এমদাদুল হক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামি। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ০৬ আগস্ট ২০২৪ তারিখ জেল হতে পলায়ন করে দেশের বিভিন্নবিস্তারিত…
একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোকবাংলাদেশ : জামায়াতের আমির
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এই ধরনের বৈষম্য চাই না। আমরা চাই আমাদের সন্তানরা যে বৈষম্যবিরোধী আন্দোলন করে গেছে, এর মাধ্যমে সকল বৈষম্যের কবর রচনা হোক। সোমবার সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আমরা এমন একটা দেশ, এমন একটি জগৎ চাই, যে দেশে জাতি, দল,বিস্তারিত…
ভারতের পুতুল সরকার ছিল শেখ হাসিনা : নুর
নিউজ ডেস্ক :: গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনা ভারতের পুতুল সরকার ছিল। ভারতের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় হাসিনা দেশে গণহত্যা চালাতে চেয়েছিল। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণ অধিকার পরিষদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ভারতের সমালোচনা করে নূর বলেন, বাংলাদেশকে হাসিনা ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। আমরা বলতে চাই ভারতের দাদাগিরি মানবো না। তবে ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় তবে আমরা রাজি আছি। ভারতকে বলবো কোনো নির্দিষ্ট দল নয় দেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন তাবিস্তারিত…
দলের মর্যাদা ক্ষুন্ন হলে বরদাস্ত করা হবে না : যুবদল সভাপতি
নিউজ ডেস্ক :: কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না বলে নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিলেট বিভাগ যুবদলের উদ্যোগে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুন্না। যুবদলের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের মন জয়ের আহ্বান জানিয়ে মোনায়েম মুন্না বলেন, যুবদল সবসময় মানুষের পাশে রয়েছে। যুবদলের কেউ কোনো অনৈতিক কাজ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা বরদাস্ত করা হবে না। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইন-শৃঙ্খলাবিস্তারিত…
আনোয়ার হোসেন মঞ্জু আটক
নিউজ ডেস্ক :: জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।
কাঠগড়ায় অঝোরে কাঁদলেন হাজী সেলিম
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়ার সময় কাঠগড়ায় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান উভয়পক্ষের শুনানি শেষে তার এই রিমান্ড মঞ্জুর করেন। এরআগে এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চান। শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এসময় কাঠগড়ায় হাজী সেলিমকে অঝোরেবিস্তারিত…
বন্যার্তদের পুনর্বাসনে গাইবে ১২ ব্যান্ড
নিউজ ডেস্ক::টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের অনেক জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ মানুষ। অনেকে হারিয়েছেন ঘরবাড়ি। এবার বন্যার্তদের পুনর্বাসনের জন্য কনসার্টের আয়োজন করেছে ইউনাইটেড কমিউনিকেশন্স। ‘ঢাকা রক কার্নিভাল সিজন ১: স্বাধীন বাংলা বেতার’ শিরোনামে কনসার্টে অংশ নিচ্ছে দেশের ১২টি ব্যান্ড দল। এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ই সেপ্টেম্বর রাজধানীর ১০০ ফিট গ্রীনভিল আউটডোরসে। জানা গেছে, এই কনসার্টটির পরিকল্পনা চলছিল অনেকদিন আগে থেকেই। কিন্তু দেশের এই বর্তমান পরিস্থিতিতে যখন সকল স্পনসর হাত গুটিয়ে নেয় তখন তারা পিছিয়ে না গিয়ে কনসার্টটিকে নিজস্ববিস্তারিত…
শিক্ষার্থীদের সড়ক অবরোধ কটিয়াদীতে বাস ভাড়া কমানোর দাবিতে….
নিউজ ডেস্ক::কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ঢাকাগামী সকল প্রকার বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীগণ। কিন্তু তাদের দাবির প্রতি বাস মালিক পক্ষ কর্ণপাত না করায় কটিয়াদী বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ ও বাস আটক করে রাখে। রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসারের মধ্যস্থতায় বাস মালিক পক্ষ ও ছাত্র সমন্বয়ক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ- আলোচনা করে ছাত্রদের যৌক্তিক দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। এতে ঢাকা টু কটিয়াদী গেটলক সার্ভিসের ভাড়া ৫০ টাকা কমিয়ে ৩০০ টাকা, অন্যান্য সুপার ও যাতায়াতের ভাড়া ২৫ টাকা কমিয়ে ২৭৫ টাকা এবং জলসিঁড়ি ও উজান ভাটির ভাড়া ২০বিস্তারিত…


