কলারােয়ায় গণঅধিকার পরিষদের আনন্দ র‍্যালি ও গণসংযােগ

কামরুল হাসান।। কলারােয়ায় গণঅধিকার পরিষদের শােভাযাত্রা ও আনন্দ র‍্যালি বের করা হয়। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় শুরু হওয়া এ আনন্দ র‍্যালি কলারােয়া পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
গণঅধিকার পরিষদ (জিওপি) রাজনৈতিক দল হিসেবে ট্রাক মার্কায় নিবন্ধন পাওয়ায় ও যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের নিজ এলাকায় আগমন উপলক্ষে আনন্দ র‍্যালি বের করার পাশাপাশি গণসংযােগ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের ফলে অর্জিত স্বাধীনতাকে  অক্ষুণ রাখতে আমরা সদা সর্বদা প্রস্তুত আছি।
তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ। পরিবর্তনের ইতিবাচক ধারায় আমরা বদলে ফেলত চাই এ দেশকে। এসময় উপস্তিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নওয়াজ খান বাপ্পি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নাসিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি
  • বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়
  • কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন
  • কলারোয়ায় নানা অনিয়মের কারনে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • কলারোয়ায় নবাগত ইউএনওর সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের শুভেচ্ছা বিনিময়
  • কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় সভা