এখনই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই : মিয়া গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক ::  বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের আকাশে শকুনের নজর রয়েছে। এখনই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। দেশের মানুষকে হয়তো এখনো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমরা সবাই সেই ত্যাগ শিকার করতে প্রস্তুত আছি।

তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। কেউ কাউকে বাধা দেবে না। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠন করতে চাই। গতকাল খুলনার ডুমুরিয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরাফপুর ইউনিয়নে বানিয়াখালী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামী এ অনুষ্ঠান আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন। সংগঠনের উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, আশরাফুল আলম, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ বেলাল হুসাইন রিয়াদ, ডুমুরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম।






সম্পর্কিত সংবাদ

  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান