সেপ্টেম্বর, ২০২৪

 

নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিল সরকার

নিউজ ডেস্ক:: নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ, ২৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ ও দুইজন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১১ সেপ্টেম্বর বর্তমানবিস্তারিত…


গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক:: গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া গুমের ঘটনার তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট ‘কমিশন অফ ইনকোয়ারি’ গঠন করা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুমবিস্তারিত…


মুমিনজীবনে পবিত্রতার নানা দিক

নিউজ ডেস্ক:: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, হে মানুষ! আল্লাহ পবিত্র। তিনি পবিত্র জিনিস ছাড়া কিছু গ্রহণ করেন না। আল্লাহ তাঁর রাসুলদের যেসব বিষয়ের নির্দেশ দিয়েছেন, মুমিনদেরও সেসব বিষয়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘হে রাসুলগণ! তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকাজ করো। তোমরা যা করো সে সম্পর্কে আমি সবিশেষ অবগত।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৫১; সুনানে তিরমিজি, হাদিস : ২৯৮৯) উল্লিখিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি শিক্ষা দিয়েছেন। তা হলো জীবনের সর্বত্র পবিত্রতা অর্জন করা করা। মুমিন তার বোধ ও বিশ্বাসবিস্তারিত…


আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরি, ৭টি পদ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

নিউজ ডেস্ক:: বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি কাস্টমার সার্ভিস/ক্যাশ বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। আজ রোববার (৮ সেপ্টেম্বর) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার বিভাগ : কাস্টমার সার্ভিস/ক্যাশ পদসংখ্যা : ৭টি রেড ক্রিসেন্টে নিয়োগ, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন, বেতন শুরু ৪৮০০০ ১০ ঘণ্টা আগে শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকিংয়ে এমবিএ/মার্কেটিংয়ে বিবিএ/বিএসসি অন্যান্য আবেদনের যোগ্যতা: কম্পিউটার ভালো দক্ষতাবিস্তারিত…


সেনাবাহিনী তত্ত্বাবধানে শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি, আবেদন ফি ৫০০ টাকা

নিউজ ডেস্ক:: বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রয়াস’ বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। পদের নাম: জুনিয়র শিক্ষক (প্রয়াস) পদসংখ্যা: প্রয়োজন অনুযায়ী যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমানসহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (দৃষ্টি/বাক্‌ ও শ্রবণ, বুদ্ধি/অটিস্টিক) প্রশিক্ষণ থাকতে হবে এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: প্রয়াসের বেতনকাঠামো অনুসারে আরও পড়ুন বিসিআইসি নবম-দশম গ্রেডে নেবে ১৯৩ জন, আবেদনের সময় বাড়ল ১৫ দিন ৩০ আগস্ট ২০২৪ পদের নাম: জুনিয়র শিক্ষক প্রত্যয় একীভূত ইংরেজি মাধ্যম বিদ্যালয় (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও সাধারণ বিষয়) পদসংখ্যা: প্রয়োজনবিস্তারিত…


আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)

নিউজ ডেস্ক:: আজ রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- আজকের নামাজের সময়সূচি- ফজর- ৪:২৫ মিনিট জোহর – ১২:০০ মিনিট আসর- ৪:২৭ মিনিট মাগরিব- ৬:১৫ মিনিট এশা- ৭:২৯ মিনিট আগামীকাল ফজর- ৪:২৬ মিনিট আজ সূর্যাস্ত- ৬:১২ মিনিট আজ সূর্যোদয়- ৫:৪১ মিনিট বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা নিম্নরূপ বিয়োগ করতে হবে যেসব বিভাগের জন্য- চট্টগ্রাম: -০৫ মিনিট সিলেট: -০৬ মিনিট যোগ করতে হবে যেসব বিভাগের জন্য- খুলনা: +০৩ মিনিট রাজশাহী: +০৭ মিনিটবিস্তারিত…


জাপানের রাস্তাঘাটে ডাস্টবিন দেখা যায় না কেন?

নিউজ ডেস্ক:: পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার জন্য বিশ্বে জাপান বেশ পরিচিত। যারা প্রথমবার সেখানে ঘুরতে যান, তারা অনেকটাই অবাক হন কীভাবে দেশটি এত পরিষ্কার-পরিচ্ছন্ন! তবে একটি বিষয় দর্শনার্থীদের বেশি অবাক করেছে, তা হলো দেশটির রাস্তাঘাটে কোনো জায়গায় ডাস্টবিন দেখা যায় না। এটি অন্যান্য মানুষের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে; তবে জাপান বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি গ্রহণ করার বেশ কয়েকটি কারণ রয়েছে।জাপানিদের একটি নিজস্ব ধর্ম আছে, তা হলো ‘শিনতো’। এর মূল মর্মবাণীই হল পরিচ্ছন্নতা। দেশটিতে কোনো আবর্জনা ফেলার ডাস্টবিন না থাকার একটি কারণ হলো লোকেরা তাদের নিজস্ব আবর্জনাবিস্তারিত…


ভাঙল নির্মাতা দীপংকরের সংসার

নিউজ ডেস্ক:: নির্মাতা দীপংকর দীপন। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন। স্ট্যাটাসে দীপংকর লিখেছেন, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালোবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।’ দীপংকর ২০১৪ সালের ১০ মে সংযুক্তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।বিস্তারিত…


ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা, দূর করবেন যেভাবে

নিউজ ডেস্ক:: ঘুমের ঘোরে অনেকেই সশব্দে নাক ডাকেন। সঙ্গীর নাক ডাকার শব্দে অনেকরই ঘুমের বারোটা বাজে। কেউ ব্যাপারটা স্বীকার করে নেন, কেউ আবার বেমালুম অস্বীকার করে যান! চিকিৎসকদের মতে, নাকের ভিতর শ্বাস চলাচলে বাধা পেলে কিংবা গলার পেছন দিকে আলজিভের দিকের টিস্যু কোনো কারণে অত্যধিক ঢিলে হয়ে গেলে, এমন আওয়াজ বেরোতে পারে। তবে যে কারণেই হোক, এই সমস্যার সমাধান করা জরুরি। তার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম। চলুন জেনে নেই। পিপারমিন্ট অয়েল শ্বাসনালী বাধামুক্ত রেখে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখে পিপারমিন্ট অয়েল। তাই ঘুমোনোর আগে বুকে কয়েক ফোঁটা এই তেল মালিশবিস্তারিত…


যে পাঁচ লক্ষণে বুঝবেন আপনার শিশুর ভবিষ্যৎ সফল

নিউজ ডেস্ক::সন্তানের মধ্যে শৈশব থেকে বিভিন্ন গুণাবলী গড়ে উঠলে তা তাদের ব্যক্তিগত এবং পেশাগত বিকাশে সাহায্য করে। সেইসঙ্গে এটি তাদের আত্মবিশ্বাস এবং সুস্থতাকে বাড়িয়ে তুলতে পারে। শিশুদের আগামী সফলতার জন্য গড়ে তুলতে চায় প্রতিটি মা-বাবাই। জেনে নিন যে কয়টি গুরুত্বপূর্ণ অভ্যাস থাকলে আপনার শিশু সফল জীবনের অধিকারী হতে পারে। ইতিবাচক যেসব লক্ষণ ছোট থেকেই একজন শিশুকে বদলে দিতে পারে। ১) সহনশীলতা শিশুরা কখনই সমস্যার সমাধান বের করতে পারে না। অনেকসময় ধীরে ধীরে তাদের রাগের প্রকাশ পেতে শুরু করে। যদি সে ছোট থেকেই সমস্যা দেখে সহনশীল হয়ে থাকে, তাহলে ধরে নেবেনবিস্তারিত…