‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠন করতে হবে: আ স ম রব

নিউজ ডেস্ক ::ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ও বিজয়ের মাস পূর্তিতে গণঅভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠনের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই মহান গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির সামনে যে সুযোগে সৃষ্টি হয়েছে তা বেহাত হতে দেয়া যাবে না।

তাই প্রতিমুহূর্তে অপশক্তির বিরুদ্ধে যেমন সতর্ক থাকার প্রয়োজন আছে তেমনি সমাজের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন গণমানুষের সমন্বয়ে সকল পাড়া, মহল্লা, গ্রাম, গঞ্জ, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, নগর, মহানগর ও জাতীয় পর্যায়ে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ বা অনুরূপ সংগঠন অবিলম্বে গড়ে তুলতে হবে।

আ স ম আবদুর রব বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় সমাজ গঠন, স্থানীয় ও জাতীয় পর্যায়ের সমস্যা এবং সংকট সমাধানে উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে এই মঞ্চ এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জনমতকে নিরন্তর শাণিত ও বিস্তার করবে।’

‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ ভবিষ্যতে স্থানীয় সরকারের ‘ভ্রূণ’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই মঞ্চ একদিন জন্ম দেবে আগামীর কাঙ্ক্ষিত ও শক্তিশালী স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।






সম্পর্কিত সংবাদ

  • প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
  • ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী