বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪

 

বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের অধিনায়ক

নিউ জ ডেস্ক :: পাকিস্তানের ক্রিকেটে সমালোচনার ধরন এমনিতেই প্রচণ্ড তীব্র। সাবেক ক্রিকেটার, বিশ্লেষক থেকে শুরু করে সংবাদমাধ্যম, বেশ আগ্রাসী থাকেন সবাই। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর পরিস্থিতিটা সহজেই অনুমেয়। সংবাদ সম্মেলনে অনুমিতভাবেই তোপের মুখে পড়তে হলো শান মাসুদকে। ‘এই ধরনের প্রতিপক্ষের কাছে পাকিস্তানকে এভাবে হারতে কখনও দেখিনি’, এমন প্রশ্ন করলেন একজন। পাকিস্তান অধিনায়ক প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে খাটো করে দেখতে চাইলেন না, বরং প্রাপ্য কৃতিত্বটুকু দিয়ে নিজেদের ঘাটতি তুলে ধরলেন। “আমরা এরকম বলতে পারি না যে ‘এই ধরনের প্রতিপক্ষ।’ সব প্রতিপক্ষকেই সম্মান করা উচিত। বাংলাদেশের একটা বড় গুণ ছিল, দুইবিস্তারিত…


চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিউজ ডেস্ক ::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বেশির ভাগ শোবিজ তারকা। তবে বিপরীতেও ছিলেন অনেকে। বিশেষ করে গত সরকারের আমলে সুবিধাভোগী বেশ ক’জন তারকা এ আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন। সে সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয় গতকাল সকাল থেকে। যেখানে ‘আলো আসবেই’ নামক একটি চ্যাট গ্রুপে বেশ ক’জন শিল্পী ও সাংবাদিককে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। সেই গ্রুপে ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সংসদ সদস্য ও নায়ক ফেরদৌস, অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, জায়েদ খান, রিয়াজ, সোহানা সাবা, তারিন, সুইটিসহ ক’জনেরবিস্তারিত…


‘ঢালাওভাবে কাউকে দোষারোপ করা ঠিক না’

নিউজ ডেস্ক ::‘আলো আসবেই’ নামে শিল্পীদের গোপন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় আওয়ামী লীগ সমর্থক অভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। এর মাঝে মুখ খুললেন সেই গ্রুপে থাকা অভিনেতা ফজলুর রহমান বাবু। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেন, হোয়াটসঅ্যাপ ‘আলো আসবেই’ গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা! একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন।বিস্তারিত…


‘দলীয়করণের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই’

নিউজ ডেস্ক ::জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মুহিন খান। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার মধ্যদিয়ে গানের জগতে তার যাত্রা শুরু। এরপর থেকে নিয়মিত অডিও, প্লে-ব্যাক ও স্টেজে গান করে যচ্ছেন মুহিন। বর্তমান ব্যস্ততা নিয়ে মানবজমিনকে এ গায়ক বলেন, বেশ কিছু কাজ চলমান। গত দুই বছর ধরে আমার ৫০টি গানের প্রজেক্টের কাজ চলছে। আশা করছি এ বছরেই রিলিজ হবে। বিগত সরকারের সময়ে বেশ ক’জন শিল্পীকে কালো তালিকাভুক্ত করা হয়। আপনিও সে সময় বঞ্চিত হয়েছেন। সে সময়টা কেমন ছিল? মুহিন খান বলেন, কালো তালিকা বলতে আসলে কিছু নেই। এটাবিস্তারিত…


শান্তকে দেশে ফিরলে সংবর্ধনা ফোনে অভিনন্দন প্রধান উপদেষ্টার…

নিউজ ডেস্ক ::এই সিরিজের আগে পাকিস্তানের মাটিতে সব সংস্করণ মিলিয়ে ২০ ম্যাচ খেলেও জয় ছিল না বাংলাদেশের। এবারের সফরে প্রথম ম্যাচের পর প্রথম সিরিজও জিতেছে টাইগাররা। এই অবিস্মরণীয় সাফল্যের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া দেশে ফিরলে জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনাও দেয়া হবে সরকারের পক্ষ থেকে। ম্যাচ শেষ হতেই শান্তকে ফোন দেন প্রধান উপদেষ্টা। মাঠে দাঁড়িয়েই তার সঙ্গে কথা বলেন টাইগার অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য তার দলকে অভিনন্দন জানিয়ে মুঠোফোনে প্রধান উপদেষ্টা বলেন,বিস্তারিত…


আশাশুনি থানায় নবাগত ওসিকে বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বরণ ও বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী অফিসার ইনচার্জকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই শেখ তারিকুল ইসলাম, শ্যামা প্রসাদ, শাহিনুর রহমান, জ্যোতির্ময় মন্ডল, এএসআই আশিকুর রহমান, জাকির হোসেন, জিয়াউর রহমান, নারী এসআই নাসিমা খাতুনসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাগত অফিসারবিস্তারিত…