snews
মাহফিল বাস্তবায়নে ঝাউডাঙ্গা যুবকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: ঝাউডাঙ্গা যুবকমিটির ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদে যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান পলাশের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী, সেক্রেটারী রাজিব হোসেন রনি, হাফেজ আবু মুছা, মোঃ আব্দুল গনি, মোঃ এরশাদ, রুবাই, সাংবাদিক এস.এম আব্দুল্লাহ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঝাউডাঙ্গা যুব কমিটির গতবারের মাহফিল সঠিক সময় অনুষ্ঠিত না হওয়ার কারণে হাজারো মুসলিম জনতার অনুরোধে আগামি ৭ই জানুয়ারি-২০২৫ ইং তারিখে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবলবিস্তারিত…
আখড়াখোলায় দাতব্য সংস্থা “সোয়াব” এর উদ্যোগে ছাগল বিতরন
মোঃ রাশেদ রেজা :: ২৭ শে সেপ্টেম্বর, শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্ভুক্ত ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা-মুকুন্দপুর-বয়ারখোলা জান্নাতুল ফেরদাউস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দাতব্য সংস্থা “সোয়াব” এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বীকরনে সহায়তা স্বরুপ মহিলাদের মাঝে ছাগল বিতরন করা হয়। দাতব্য সংস্থা “সোয়াব” এর সভাপতি- মোঃ জামিলুজ্জামান জামিলের সভাপতিত্বে জুম্মা বাদ অনুষ্ঠানটি শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক – মোঃ আব্দুল গনি। এসময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক – মোঃ আনোয়ারুল ইসলাম, দাতব্য সংস্থা “সোয়াব” এরবিস্তারিত…
পাটকেলঘাটায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মত বিনিময়
তালা( সাতক্ষীরা) সংবাদদাতা : পাটকেলঘাটায় হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মত বিনিময় সভা করেছে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় পাটকেলঘাটা জামায়াত অফিসে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব তালা কলারোয়া নির্বাচনী এলাকার এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলেই মিলে একসাথে বসবাস করি, প্রত্যেকেই তার নাগরিক সুবিধা লাভ করবে। অধিকাংশ জনগণেরবিস্তারিত…
ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: সিরাতুন্নবী (সা:) ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা অডিটোরিয়ামে এ সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যাক্ষ এ.এস.এম তোফেইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদরাসার সাবেক অধ্যাক্ষ ও ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল বারী সাহেব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ সৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইবিস্তারিত…
অবসরের ঘোষণা দিলেন সাকিব
অনলাইন ডেস্ক :: ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা অনেক দিন আগেই দিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন, খুব শিগগিরই ক্যারিয়ার শেষ করতে চান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এ সময় তিনি জানান, টি-২০ বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। টেস্ট ক্রিকেটের বিদায়টা অবশ্য নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে তাকে।বিস্তারিত…
সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের(রেজি:নং-৭৬৪) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) শহরের কাটিয়া নারকেলতলা মোড় ইউনিয়ন কার্যালয়ের সামনে সাধারণ শ্রমিকবৃন্দের আয়োজনে শ্রমিক নেতা মো. মজনু সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন। সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অফিস সম্পাদক মো. আশরাফ আলী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রকিব, সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্যবিস্তারিত…
সাতক্ষীরায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন হিন্দু যুবক
মেহেদী হাসান :: সাতক্ষীরায় সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক যুবক। তার পূর্ব নাম ছিল সঞ্জয় কুমার। নও মুসলিম যুবকের নাম রাখা হয়েছে মোঃ আব্দুর রহমান (২৭)। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে সঞ্জয় কুমার নিজ ইচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক হুজুরের বাড়িতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুহাদ্দিস আব্দুল খালেক তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি স্ব ইচ্ছায় এবং ইসলাম ধর্ম সত্য ধর্ম এটা জেনেছি-বুঝেছি এজন্য এ ধর্ম গ্রহণ করতে চাই। এরপর তাকে কালিমাবিস্তারিত…
ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রুহুল কুদ্দুস :: ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পরে ধুলিহর বেড়বাড়ী জামে মাসজিদে ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন তিন নং ওয়ার্ডের সেক্রেটারী মাস্টার এস এম আবুল হাসান, কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার দাওয়া ও ওলামা বিভাগের সেক্রেটারী ড. রুহুল আমিন আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রবিউলবিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের মাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াত অফিস অডিটরিয়ামে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা আঞ্চলিক হাজী কল্যান কমিটির সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব বিভাগের সভাপতি মাওঃ নূরুল বাশার, সেক্রেটারী মোঃ আজমল হোসেন খোকন, আলহাজ্ব মাওঃ আব্দুর রশীদ, মাওঃ আক্তার ফারুক, মাওঃ মহিদুল ইসলাম, হাফেজ মাওঃ আবু মুছা, হাফেজ মাওঃ শাহিনুরবিস্তারিত…
রাত ১২টার পর এশার নামাজ পড়া যাবে?
নিউজ ডেস্ক :: ইসলামি শরিয়তের কোনো বিধান ঘড়ির সময়ের আলোকে হয় না। কিছু বিধান সূর্যের হিসেবে আর কিছু বিধান চাঁদের হিসেবে আরোপিত হয়। নামাজের সময় হিসাব করা হয় সূর্যের হিসেবে। ফজর সোবহে সাদিক থেকে সূর্য উঠার আগে, জোহর সূর্য মাথার ওপর থেকে পশ্চিমাকাশে হেলে গেলে, জোহরের সময় শেষ হলে সূর্য ডোবার আগ পর্যন্ত আছর, সূর্য ডুবে গেলে মাগরিব। পশ্চিম আকাশের লাল আভা দূর হওয়ার পর আকাশ প্রান্তে যে সাদা আভা চোখে পড়ে তা বিলুপ্ত হওয়ার পর ইশার নামাজের সময় শুরু হয়। সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত ইশার সময় বিদ্যমান থাকে। তবেবিস্তারিত…


