সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিউজ ডেস্ক :: স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও) প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী মোঃ মুনিরুজ্জামান, সহকারি প্রকৌশলী মো আলী হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান সরকারি মো. ইব্রাহিম হোসেন রিপন প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দপ্তরের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত