সাতক্ষীরার শহীদ আসিফের নামে স্টেডিয়াম তৈরি করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার দেবহাটায় শহীদ আসিফের নামে স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা নিজ নিজ জেলায় ক্রীড়া ক্ষেত্রে কিছু কিছু উন্নয়ন করলেও সামগ্রিকভাবে দেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করা হয়নি।
ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, নতুন স্টেডিয়াম তৈরি করার চেয়ে পুরাতন স্টেডিয়ামের সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ জেলার দফতরের প্রধানগণ, গণমাধ্যম কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭বিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…


